চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেটউইনার চুক্তি বিষয়ে সাকিবের সঙ্গে বিসিবি’র যোগাযোগ, যা জানা গেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:54 অপরাহ্ন 06, আগস্ট 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে, দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেটউইনার নিউজের সঙ্গে চুক্তির বিষয়ে বিস্তারিত জানতে সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের একটি সূত্রে জানা গেছে, সাকিবের কাছে ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি নিজেরাও বিষয়টি তদন্ত করছে। বাংলাদেশের আইন অনুযায়ী সমাধানের পথে হাঁটবে বিসিবি। সবটা জেনে আনুষ্ঠানিকভাবে মিডিয়াকে তুলে ধরা হবে জানান একজন বোর্ড পরিচালক।

পরিবারের সঙ্গে সময় কাটাতে সাকিব এখন রয়েছেন যুক্তরাষ্ট্রে। তারকা এ ক্রিকেটারের চুক্তি ‘বেটউইনার নিউজ’ নামের নিউজ পোর্টালের সঙ্গে হলেও তাদের মূল প্রতিষ্ঠান বেটউইনার মূলত বেটিং কোম্পানি। সমস্যাটা এখানেই। বেটিং বা জুয়াকে উৎসাহিত করে এমন কোনো কাজে টাইগার ক্রিকেটের আইকন সাকিবের সংশ্লিষ্টতা চায় না বিসিবি। দেশের আইন ও ক্রিকেট বোর্ডের নীতি এ ব্যাপারে কঠোর।

যদিও বিশ্ব ক্রীড়াঙ্গনে বড় একটি জায়গা তৈরি করে ফেলেছে বেটিং সাইটগুলো। প্রচারণার জন্য তারা বেছে নিচ্ছেন জনপ্রিয় ক্রিকেটারদের। জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশ যে সিরিজ খেলছে সেখানেও দৃশ্যমান এশিয়ান একটি বেটিং সাইট-ডাফাবেট।

‘বেট৩৬৫’, এই অনলাইন বেটিং কোম্পানি ২০১২ সাল থেকে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলকে পৃষ্ঠপোষকতা করছে। ‘বেটওয়ে’ ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকার স্পন্সর হিসেবে আছে।

সাউথ আফ্রিকার বেশিরভাগ সিরিজেই টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ‘বেটওয়ে’। কিছুদিন আগেও বাংলাদেশ-সাউথ আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজের টাইটেল স্পন্সর ছিল বেটিং কোম্পানিটি। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজেরও স্পন্সর হিসেবে ছিল তারা।

‘ফেয়ার প্লে’ নামক জুয়ার প্ল্যাটফর্ম টি-১০ লিগ ও শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের স্পন্সর ছিল। সাউথ আফ্রিকার ফ্র‍্যাঞ্চাইজি টুর্নামেন্ট টি-২০ চ্যালেঞ্জ পৃষ্ঠপোষকতা করেছে বেটওয়ে। খেলার মাঝে টিভি বিজ্ঞাপনে সয়লাব হয়ে যাওয়া ওয়ানএক্সবেট, এইটাও একটা জুয়াড়ি প্রতিষ্ঠান যুবরাজ, ব্রাভো, রায়না অ্যাম্বাসেডর এই প্রতিষ্ঠানের।

Tags: বিসিবিবেটউইনারলিড স্পোর্টসসাকিব
Previous Post

যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতা ছাড়া বিশ্বের বড় চ্যালেঞ্জ মোকাবেলা অসম্ভব: জাতিসংঘ মহাসচিব

Next Post

তেলের দাম বৃদ্ধিতে ৯০’র গণ অভ্যুত্থানের সাবেক ছাত্র নেতৃবৃন্দের উদ্বেগ

Next Post
গাড়ির পেট্রোল ট্যাংকে গ্যাস ভর্তি করছে একজন শ্রমিক. Channel i News - চ্যানেল আই নিউজ

তেলের দাম বৃদ্ধিতে ৯০'র গণ অভ্যুত্থানের সাবেক ছাত্র নেতৃবৃন্দের উদ্বেগ

নাইজেরিয়ার ফুটবল খেলোয়াড় এমবাপে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'এবারের মৌসুমটা হতে যাচ্ছে রোমাঞ্চকর'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT