চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপ্লেক্সে পরিবারসহ ‘পরাণ’ দেখলেন সেই সামান আলী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:32 অপরাহ্ন 04, আগস্ট 2022
in বিনোদন
A A
সিনেপ্লেক্সে পরিবারের সাথে পরাণ দেখছেন সামান আলী ও দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টার সিনেপ্লেক্সের অধীনে মিরপুরে অবস্থিত সনি স্কয়ারে এসে পরিবারসহ লুঙ্গি পরে ‘পরাণ’ দেখলেন সামান আলী সরকার। সেই মুহূর্তের কিছু স্থিরচিত্র পোস্ট করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন,‘আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিলো, সেটার সমাধান হয়েছে। সামান আলী পরিবার সহ সনি স্কয়ার সিনেমা হলে এসে ‘পরাণ’ সিনেমাটি দেখেছেন। তিনি খুশি হয়েছেন। ভবিষ্যতে এরকম ভুল বোঝাবুঝির অবকাশ নেই।’

বুধবার লুঙ্গি পরে ‘পরাণ’ দেখতে যাওয়ায় সনি স্কয়ারের টিকেট কাউন্টার থেকে এক ব্যক্তিকে টিকেট দেয়া হয়নি বলে অভিযোগ উঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ব্যক্তির ছবি ও ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে সমালোচনায় মাতেন অনেকে।

সিনেমা হলে দর্শকদের ভিড়, পরিবারসহ ‘পরাণ’ দেখছেন দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ ছবি ও ভিডিওগুলো নিজেদের ওয়ালে শেয়ার করে ‘পরাণ’ নির্মাতা রায়হান রাফী, চিত্রনায়ক শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমরা সেই ব্যক্তির খোঁজ চান। তার সঙ্গে বসে ‘পরাণ’ দেখার কথাও জানান। তবে তার আগেই সেই ব্যক্তিকে নিয়ে তার পরিবার সহ ‘পরাণ’ দেখার উদ্যোগ নেয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

সিনেপ্লেক্স কর্তৃপক্ষ যদিও শুরু থেকেই বলে আসছেন, ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে। পরবর্তীতে নিজেদের পেজ থেকে এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়,‘স্টার সিনেপ্লেক্স পরিবারের পক্ষ থেকে আমরা জানাতে চাই, আমরা গ্রাহকদের সাথে কোনো কিছুর উপর ভিত্তি করে বৈষম্য করি না। আমাদের সংস্থায় এমন কোনো নিয়ম বা নীতি নেই যা একজন ব্যক্তিকে লুঙ্গি পরার কারণে টিকিট কেনার অধিকারকে অস্বীকার করবে। আমরা জানাতে চাই, আমাদের সিনেমা হলে সবাই নিজেদের পছন্দের সিনেমা দেখার জন্য সবসময় স্বাগতম। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ঘটনাটি সম্ভবত একটি দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝির ফলাফল।’

পরিবারসহ সিনেমা দেখতে চ্যানেল আই অনলাইন দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ বিবৃতিতে তারা আরও জানায়,‘আমরা এই ঘটনাটি ঘটতে দেখে গভীরভাবে দুঃখিত এবং আমাদের নজরে আনার জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রতি কৃতজ্ঞ। আমরা, স্টার সিনেপ্লেক্স পরিবার, আমাদের গ্রাহকদের সেরা সিনেমাটিক অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই ভদ্রলোককে তাঁর পরিবারের সাথে আমাদের সনি স্কয়ার শাখায় “পরাণ” দেখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই। এছাড়াও, আমরা এই ঘটনাটি তদন্ত করছি যেন ভবিষ্যতে এই ধরনের ভুল বোঝাবুঝি না হয়। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।’

Tags: পরাণমেসবাহ উদ্দিনরায়হান রাফীলিড বিনোদনশরিফুল রাজসিনেমাস্টার সিনেপ্লেক্স
Previous Post

মাউন্ট মঙ্গানুইয়ের আদলে অত্যাধুনিক ইনডোর হচ্ছে মিরপুরে

Next Post

স্পেন ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

Next Post
বাংলাদেশ সেনাবাহিনীর বিমান বাহিনী সদস্যরা বিমান ঘাঁটিতে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেন ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামীণ টেলিকম: অভিযোগের সত্যতা খুঁজতে হাইকোর্টের পর্যবেক্ষণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT