চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের গণ্ডি ছাড়িয়ে এবার অস্ট্রেলিয়ার পথে ‘পরাণ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:11 অপরাহ্ন 04, আগস্ট 2022
in বিনোদন
A A
দর্শকরা সিনেমা হলে উপভোগ করছেন 'পরাণ' সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের দিন মুক্তি পেয়ে এখনও দাপটের সঙ্গে দেশের প্রেক্ষাগৃহ মাতাচ্ছে রায়হান রাফী পরিচালিত লাইভ টেকের ছবি ‘পরাণ’। আর এরমধ্যেই এলো আরও একটি আনন্দের খবর। দেশের গণ্ডি ছাড়িয়ে ‘পরাণ’ মুক্তি পেতে যাচ্ছে সুদূর অস্ট্রেলিয়ায়।

প্রযোজনা সংস্থার পক্ষে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করা হয়, আগামি ১২ আগস্ট অস্ট্রেলিয়ায় চলবে শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান, নাসির উদ্দিন খান ও রাশেদ অপু অভিনীত ‘পরাণ’।

এ বিষয়ে লাইভ টেকের পরিচালক ও প্রযোজক ইয়াসির আরাফাত বলেন, সিনেমার ব্যবসায় নতুন দ্বার উন্মোচন করেছে ‘পরাণ’। ভালো ছবি যে দর্শক লুফে নেয় তা আরো একবার প্রমাণ হলো। মুক্তির প্রায় একমাস হতে যাচ্ছে, তবুও দর্শক ও হল মালিকদের আগ্রহ আমাদের চমকে দিচ্ছে। সাফল্যের ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ায় ‘পরাণ’ মুক্তি দিচ্ছি। শিগগিরই ইউরোপ, মধ্যপ্রাচ্যেও মুক্তি পাবে।

অস্ট্রেলিয়ায় ‘পরাণ’ পরিবেশনা করছে বঙ্গজ ফিল্মস। বাংলাদেশে মুক্তির পর সবচেয়ে কম হল থেকে শীর্ষে উঠে এসে চতুর্থ সপ্তাহেও হাউজফুল শো দিচ্ছে ‘পরাণ’। দেশের সর্বত্র ছবিটির ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখেই অস্ট্রেলিয়াতে পরিবেশনের সিদ্ধান্ত নেয় বঙ্গজ ফিল্মস।

প্রতিষ্ঠানটির কর্তারা আশা করেন দেশটিতে তাদের পরিবেশিত ‘দেবী’র চেয়েও রেকর্ডসংখ্যক বেশি স্ক্রিনে ‘পরাণ’ প্রদর্শিত হবে। বঙ্গজ ফিল্মস এর প্রতিষ্ঠাতা তানিম আল মিনারুল মান্নান নিজেও ‘পরাণ’ দেখে মুগ্ধ হয়েছেন। তার কাছে পরাণের চিত্রনাট্য , নির্মাণ, সংগীতসহ সবকিছু পরিচ্ছন্ন ও সাবলীল লেগেছে বলে এক বিবৃতিতে জানান।

বঙ্গজ ফিল্মসের সহ প্রতিষ্ঠাতা সাফিন আযম বলেন, অস্ট্রেলিয়ায় ‘পরাণ’ মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেবার আগে আমাদের ওয়েবসাইটে প্রাথমিক শোগুলোর টিকেট হোস্ট করেছিলাম। আগ্রহী দর্শকরা নিজ আগ্রহ ও উদ্যোগে বঙ্গজ ফিল্মসের ওয়েবসাইটে এসে ১২ ঘন্টার মধ্যে ৮০ শতাংশ টিকেট কিনে ফেলেছেন।

তিনি আশাবাদ প্রকাশ করে আরও বলেন, ‘বাংলাদেশ অধ্যুষিত অস্ট্রেলিয়ার সকল শহরেই আমরা ‘পরাণ’ দেখাতে পারব। শিগগিরই পরাণের আরও শো এর টিকেট রিলিজ করা হবে বঙ্গজ ফিল্মসের ওয়েবসাইটে।’

Tags: অস্ট্রেলিয়াইয়াশ রোহানচিত্রনাট্যনাসির উদ্দিন খাননির্মাণপরাণবিদ্যা সিনহা মিমরায়হান রাফীরাশেদ অপুলিড বিনোদনশরিফুল রাজসংগীত
Previous Post

চলন্ত বাসে গণধর্ষণ ও ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১

Next Post

শেখ কামাল: প্রতিভাপ্রদীপ্ত সৃজনশীল সংগঠক

Next Post
শেখ কামালের ছবি, তিনি একজন প্রতিভাবান সংগঠক ও নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ কামাল: প্রতিভাপ্রদীপ্ত সৃজনশীল সংগঠক

ক্রিকেট অনুশীলন করছে খেলোয়াড়রা মিরপুরে আধুনিক ইনডোরে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাউন্ট মঙ্গানুইয়ের আদলে অত্যাধুনিক ইনডোর হচ্ছে মিরপুরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT