চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গান কবিতায় বঙ্গবন্ধুকে স্মরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:45 অপরাহ্ন 03, আগস্ট 2022
in বিনোদন
A A
শেখ মুজিবের স্মরণে কবিতা ও গান, বঙ্গবন্ধুর ছবি ও ভাষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী  চলছে অনুষ্ঠান। ‘শোক থেকে শক্তির অভ্যুদয়, স্বপ্নপূরণের দৃঢ় প্রত্যয়’ শিরোনামে একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত ৩য় দিনের অনুষ্ঠান।

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনা করেন একাডেমির সাবেক সচিব মো. আছাদুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশিষ্ট কবি ড. মুহাম্মদ সামাদ।

অনুষ্ঠানের শুরুতেই মো. রফিকুল আলম এর কণ্ঠে ‘মুজিবের থেকে পৃথিবীর পর্বতই উচু নয়’ শিরোনামে একক সংগীত পরিবেশিত হয়।

পর্যায়ক্রমে পরিবেশিত হয় স্বরলিপির ‘ও গো জাতির পিতা মহান নেতা শেখ মুজিবুর রহমান’; বিজন চন্দ্র মিস্ত্রীর ‘আমার হৃদয়ে বঙ্গবন্ধু চেতনা নয়নে বাংলাদেশ’; চন্দনা মজুমদারের ‘শুনেছি কানে বজ্রকণ্ঠ দেখেছি মহান নেতা’; সৌমিতা বোসের ‘ডাকিছে তোমারে বঙ্গবন্ধু ফিরিয়া আসিতে যদি’; রাজিবের ‘যদি বঙ্গবন্ধুর জন্ম না হতো’; পান্থ কানাই এর ‘পদ্মার ঢেউরে’; ঝিলিক এর ‘শোধ করা যাবে সকলের ঋণ, শুধু শোধ করা যাবে না পিতা’; মোমিন বিশ্বাস এর ‘বঙ্গবন্ধু ক্ষমা করো’; নিতু বালার ‘বঙ্গবন্ধুরে আমার প্রাণের বন্ধুরে’; সজীব দাসের ‘স্বপ্ন ছিলো স্বাধীনতার পূরণ করেছে’; সুস্মিতা সাহার ‘একবার তুমি আসিবেই ফিরে এই বাংলার প’রে’; মাটি রহমান এর ‘মুজিব আছেন অন্তরে’; নিগার নাঈম তমার ‘টুঙ্গিপাড়ার সেই খোকাটার গল্প বলি শোনো’; কৃষ্ণ গোপাল এর ‘নকশি কাঁথার মাঠ পেরিয়ে’ ; শাহিন এর ‘ইতিহাসের মহানায়ক শেখ মুজিবুর রহমান’; দিতি সরকার এর ‘লোকে বলে বাংলায় যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা’ শিরোনামে একক সংগীত।

রবিউল ইসলাম শান্তর কণ্ঠে ‘মাগো ভাবনা কেনো’ এবং সায়কা নাজিফা বাবন এর কণ্ঠে পরিবেশিত হয় ‘আর একটি বার শেখ মুজিবের জনম দে না মা’ শিরোনামে দুটি শিশু সংগীত।

সংগীতের পাশাপাশি পরিবেশিত হয় কবিতা আবৃত্তি। কবি আনিসুল হকের ‘৩২ নম্বর মেঘের ওপারে’ কবিতা আবৃত্তি করেন আশরাফুল আলম; কবি শামসুর রাহমান এর কবিতা ‘যার মাথায় ইতিহাসের জ্যোতির্বলয়’ আবৃত্তি করেন ঝর্ণা সরকার এবং কবি মহাদেব সাহার কবিতা ‘আমি কি বলতে পেরেছিলাম’ আবৃত্তি করেন মজুমদার বিপ্লব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. আলমগীর। বাদ্যে যন্ত্রে ছিলেন পার্থ প্রতীম আচার্য , মিঠু, সাঈদ হাসান চন্দন, অনির্বান এবং সুমন।

Tags: কবিতাগানজাতির পিতাবঙ্গবন্ধুলিড বিনোদনশেখ মুজিবসিনেমা
Previous Post

সাঁকোই ভরসা হালদারপাড়াবাসীর

Next Post

দেশের পুরনো কৃষি খামারের বিলুপ্তি

Next Post
কৃষি খামার বিলুপ্তির বিষয়ক আলোচনা সভা, দেশের পুরনো কৃষি খামার বিষয়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের পুরনো কৃষি খামারের বিলুপ্তি

প্রধানমন্ত্রী speaking at a press conference with bookshelves in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতা থেকে সরাতে চক্রান্ত চলছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT