চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উখিয়ায় আবাসিক হোটেলে তরুণীর ঝুলন্ত মরদেহ

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
2:15 অপরাহ্ন 02, আগস্ট 2022
in কক্সবাজার, জনপদ
A A
টাঙ্গাইলে রিক্সাচালকের মরদেহ উদ্ধার, পুলিশ তদন্ত চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ার একটি আবাসিক হোটেল থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কালো বোরকা ও সাদা শার্ট পরিহিত তরুণীর মরদেহ ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত ছিলো।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে উখিয়া সদর এলাকায় উপজেলা পরিষদ গেইট সংলগ্ন জলিল প্লাজার আরাফাত হোটেল নামক আবাসিক হোটেলের চতুর্থ তলার ৩০৪ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মধ্যরাতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ভেতর থেকে রুমটি বন্ধ ছিলো, সকালে সিআইডির প্রাথমিক তদন্ত শেষে লাশ থানায় রাখা হয়েছে।

ওসি আরো জানান, তরুণী একা ওই কক্ষটি ভাড়া নিয়েছিলেন। রেজিস্ট্রারে লিপিবদ্ধ ফোন নম্বরটি বন্ধ এবং এখনো তার কোন স্বজনের খোঁজ পাওয়া যায়নি।

হোটেলের রেজিস্ট্রারে লিপিবদ্ধ তথ্য বিবরণী মতে, ৩০৪ নং কক্ষটি সোমবার (১ আগস্ট) সন্ধ্যা ৬ টায় ৩০০ টাকার বিনিময়ে ভাড়া নেন নুসরাজাহান লিজা (২৩) নামে এক তরুণী। যেখানে তার ঠিকানা- হ্নীলা, টেকনাফ ও পেশা চাকুরী উল্লেখ করা হয়েছে। এছাড়াও বিবরণীতে পিতার নাম জিসান মিয়া ও মাতা রোজিনা এবং একটি ফোন নম্বর উল্লেখ করা আছে।

কী কারণে এই ঘটনা ঘটলো? সে রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে উল্লেখ করে ওসি জানান, এ ব্যাপারে তদন্ত এবং পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)র একটি দল ঘটনাস্থলের প্রাথমিক সুরতহাল শেষ করার পর নিহত তরুণীর মরদেহ উখিয়া থানায় রাখা রয়েছে।

Tags: আবাসিক হোটেলকক্সবাজার
Previous Post

সরকারকে আর সময় দেওয়া যাবে না, রাস্তা দখল করতে হবে: মির্জা ফখরুল

Next Post

অ্যামাজন প্রাইমে বাংলাদেশি নির্মাতার ছবি

Next Post
বাংলাদেশি নির্মাতার সঙ্গে নারী ও শিশু, সামাজিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যামাজন প্রাইমে বাংলাদেশি নির্মাতার ছবি

চ্যানেল আই অনলাইন এর লোগো, বাংলাভাষী সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

ডলার সঙ্কটে টেলিটকের ৫-জি প্রকল্প স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT