চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পর্দার আড়ালে অনেককিছু ঘটছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:58 অপরাহ্ন 01, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার বিশ্বকাপের ম্যাচে উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারের শুরু থেকেই বল হাতে ভেল্কি দেখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অফস্পিনার সুনীল নারিন। জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও নিজেকে অপরিহার্য প্রমাণ করেছেন। ক্যারিয়ারের পুরো সময়টা মসৃণ ছিল না তার। অবৈধ অ্যাকশনে নিষিদ্ধ হয়েছেন একাধিকবার। প্রায় তিন বছর ধরে জাতীয় দলের দরজা বন্ধ নারিনের জন্য।

সবধরনের টি-টুয়েন্টি প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৪০০টিরও বেশি ম্যাচ। ২০ ওভারের ক্রিকেটে ক্যারিবীয় এ স্পিনারকে সবসময়ের সেরা বোলারের ছোট্ট তালিকায় রাখেন অনেকেই। বোলিংয়ে বৈচিত্র্য এনে তিনি দিয়েছেন শৈল্পিক মাত্রা।

২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য নারিন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে দুবার জিতেছেন শিরোপা। অথচ কিশোর বয়সেই ক্রিকেট ছাড়তে বসেছিলেন।

এতসব অর্জন এবং পারফর্ম করে যাওয়া সত্ত্বেও নারিনকে আর কখনও উইন্ডিজের মেরুন জার্সিতে দেখা যাবে কিনা তা নিয়ে শঙ্কা কাটছে না। ৩৪ বর্ষী এ ক্রিকেটার অবশ্য ভবিষ্যতে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছার কথাটা জোর দিয়ে বলছেন। তবে ইঙ্গিত করেছেন বোর্ডের ইচ্ছা-অনিচ্ছার দিকেও।

‘পর্দার আড়ালে অনেককিছু ঘটছে। আসলেই এমনকিছুর প্রত্যাশা করি না। বলতে চাচ্ছি, প্রত্যেকেই তাদের নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পছন্দ করবে। জাতীয় দলের অংশ হতে চাওয়ার পরও যখন তা হয় না, সেটি জানার পর মানতে পারাটা কঠিন ব্যাপার।’

‘আশা করি ভবিষ্যতে আবারও মেরুন জার্সি পরব। এখন পর্যন্ত সেই আশা করি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখনো খেলতে চাই। সেই সুযোগ কখন আসে তা দেখব। তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার ব্যাপারে কখনোই না কথাটি বলব না।’

২০১২ আইপিএলের নিলামে নারিনকে ৭ লাখ ডলারে টেনেছিল কলকাতা। ছয়ের নিচে ইকোনমি রেটে বোলিং করে নিয়েছিলেন ২৪ উইকেট। দশ বছর পর ২০২২ সালের আসরেও ছয়ের নিচেই ইকোনমি রেটে বোলিং করেছেন। ধারাবাহিকভাবে এমন কৃপণ বোলিংয়ের রহস্যটাও তিনি ফাঁস করে দিলেন।

‘উইকেট নিয়ে চিন্তা না করে কীভাবে রান আটকানো যায় সেটাই আমার মানসিকতায় ছিল সবসময়। বলতে চাচ্ছি, উইকেট পাওয়ার চেষ্টায় বোলিং করি। তবে ফিল্ড এমনভাবে সাজাই, ব্যাটাররা বাউন্ডারির পরিবর্তে এক বা দুটি রান পায়। চেষ্টা করি কীভাবে নির্দিষ্ট খেলোয়াড়দের আক্রমণাত্মক ব্যাটিং বন্ধ করা যায়।’

‘আগে থেকেই কীভাবে নিশ্চিত করবেন যে এমন একজনের মুখোমুখি হতে চলেছেন যে আপনাকে আরও বেশি অস্বস্তি দেয়। আমার পরিকল্পনা কি, আমি কোন ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিং পছন্দ করি, কিভাবে তাকে আটকে রাখব, এ বিষয়গুলোই বিবেচনার চেষ্টা করি।’

Tags: আইপিএলওয়েস্ট ইন্ডিজকলকাতা নাইট রাইডার্সকেকেআরনারিনলিড স্পোর্টস
Previous Post

মিয়ানমার জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে

Next Post

নেতা-কর্মীদের আরো সংগঠিত হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

Next Post
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতাকর্মীদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতা-কর্মীদের আরো সংগঠিত হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

বাংলাদেশ ক্রিকেটার উল্লাসে ভাসছে, গ্লাভস ও Sunglasses পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মোসাদ্দেক অধিনায়ক, শেষ ম্যাচের দলে মাহমুদউল্লাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT