চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী রেফারিকে ঘুষি মেরে গ্রেপ্তার আর্জেন্টাইন ফুটবলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 01, আগস্ট 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে একজন নারী রেফারিকে ঘুষি মারার ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাপ্তাহিক ছুটি উপলক্ষে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের ট্রেস অ্যারোয়েসে চলছিল একটি অপেশাদার ম্যাচ। অংশ নেয় স্থানীয় দুই দল গার্মেন্স-দেপোর্তিভো ইন্ডিপেন্ডেনসিয়ার। সেই ম্যাচটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ম্যাচ পরিচালনা করছিলে একজন নারী রেফারি। তিনি গার্মেন্স ফুটবলার ক্রিস্টিয়ান তিরোনকে হলুদ কার্ড দেখান। তারপর বাধে বিপত্তি। মাঠে কিল-ঘুষি তো দেখা গেছেই, অপ্রীতিকর ঘটনা গড়িয়েছে গ্রেপ্তার পর্যন্ত।

ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারি ডালমা মাগালি কর্তাডি, যিনি দেপোর্তিভো ফুটবলারকে অবৈধভাবে বাধা দেয়ায় তিরোনকে হলুদ কার্ড দেখান। যা সহজভাবে নিতে পারেননি তিরোন। দৌড়ে এসে পেছন থেকে কার্তাডির মাথায় ঘুষি বসিয়ে দেন। কার্তাডিকে হাসপাতালে পর্যন্ত নিতে হয়েছে।

সেই ঘটনার পর আর ম্যাচ চালানো যায়নি। রেফারি অবস্থা গুরুতর হওয়ায় ম্যাচ স্থগিত করা হয়। পুলিশ এসে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়ে তিরোনকে গ্রেপ্তার করে। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ফিরে কার্তাডি সেই ফুটবলারকে আজীবন ফুটবল খেলা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানান।

‘তাকে চিরতরে বের করে দিতে হবে। তার কখনই কোনো ক্লাবে থাকা উচিত নয়। তিনি একজন হিংস্র ব্যক্তি। আমি ভিডিওতে দেখেছি, এই লোকটি যা করেছে একজন সাধারণ মানুষ তা করে না। আমরা মার খাওয়ার জন্য মাঠে যাই না। আশা করি সে যা করেছে তার জন্য মূল্য দিতে হবে।’

ঘটনার পর গার্মেন্স একটি বিবৃতিতে তিরোনের কর্মের জন্য তাচ্ছিল্য প্রকাশ করেছে, ‘আমরা আক্রমণের শিকার রেফারির প্রতি সংহতি প্রকাশ করে ক্ষমাপ্রার্থনা করছি। আগামীতে এ ধরনের সহিংসতা নির্মূল করার জন্য কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। ক্রীড়াবিদদের যেমন মূল্যবোধের প্রশিক্ষণ দেয়া হয়; শৃঙ্খলা-বন্ধুত্ব-প্রতিশ্রুতি, সর্বোপরি সম্মান এবং সহনশীলতার জন্য আমরাও ফুটবলারদের শিক্ষা দেয়ার চেষ্টা করব।’

Tags: আর্জেন্টিনারেফারিলিড স্পোর্টস
Previous Post

তারা রিয়ালের ‘বারমুডা ট্রায়াঙ্গল’

Next Post

মিয়ানমার জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে

Next Post
মিয়ানমার সেনা কর্মকর্তা, পোষাক ও মেডেল সহ, সামরিক অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে

বাংলাদেশি ক্রিকেটার বিশ্বকাপের ম্যাচে উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পর্দার আড়ালে অনেককিছু ঘটছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT