চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নয় আসরের আটটিতেই চ্যাম্পিয়ন ব্রাজিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 31, জুলাই 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিল নারী ফুটবল দল ২০২২ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৯১ থেকে ২০২২— মেয়েদের কোপা আমেরিকার ৩১ বছরের ইতিহাসে এপর্যন্ত নয়টি আসর বসল। একক আধিপত্য রেখে সবকটি ফাইনালে খেলেছে ব্রাজিল। রোববার নবম আসরের ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে কোপার অষ্টম শিরোপা ঘরে তুলেছে সেলেসাও মেয়েরা।

অপরাজিত থেকে ফাইনালে ওঠা দুদলের লড়াই ছাপিয়ে গিয়েছিল শক্তিমত্তার বিচারে। এস্তাদিও আলফানসো ল্যাপেজ স্টেডিয়ামে খেলা হওয়ায় মানসিকভাবে এগিয়ে ছিল কলম্বিয়ান মেয়েরাই। যদিও ফল বলছে উল্টো কথা, পেনাল্টি থেকে দেবোরা ক্রিস্তিয়ানে ডে অলিভেইরার করা গোলে নিষ্পত্তি হয়েছে শিরোপার হিসেব-নিকেশ।

কলম্বিয়ান মেয়েদের ১-০ গোলে হারিয়ে টানা তিনবার শিরোপা বঞ্চিত করল ব্রাজিল। অন্যদিকে টানা চারবার মহাদেশীয় চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়ে ফেলেছে পিয়া সানধাগের শিষ্যরা। কোপার ইতিহাসে পিয়া সানধাগ-ই প্রথম নারী কোচ, যিনি শিরোপা জিতলেন।

ফাইনালের চেনা প্রতিপক্ষ হলেও কিছুটা ধুঁকতে হয়েছে ব্রাজিলকে। ঘরের মাঠের সুবিধা নিয়ে গোলে শট, বল দখল এবং পাসিংয়ে চোখে-চোখ রেখে লড়াই চালিয়েছে কলম্বিয়া। ২৬ শটের পাঁচটি লক্ষ্যে রেখেছিল স্বাগতিকরা, বিপরীতে ১৯ শটের চারটি লক্ষ্যে রাখতে পারে ব্রাজিল। বল দখলে কলম্বিয়া (৪৩%) থেকে কিছুটা এগিয়ে ছিল ব্রাজিল (৫৭%)।

কোপার শেষ ৬ ম্যাচে ২০ গোল করেছে ব্রাজিল। শিরোপার লড়াইয়ে গোল পেতে যখন দল ধুঁকেছে, ৩৮ মিনিটে পেনাল্টি পেয়ে যায় সানধাগের দল। ব্রাজিলিয়ান স্ট্রাইকার অলিভেইরার নিখুঁত শটে এগিয়ে যায় ব্রাজিল।

ম্যাচে ১-০তে এগিয়ে থেকে বেশ কয়েকবার আক্রমণ চালিয়েছে কোপার সর্বোচ্চ শিরোপা জয়ী দলটি। প্রতিপক্ষ কলম্বিয়াও ম্যাচে ফেরার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। নির্ধারিত সময়ের পর আরও ৫ মিনিট খেলা হয়, তাতেও হারের ফল পাল্টাতে পারেনি কলম্বিয়া। নবম আসরে অষ্টম শিরোপা জিতে বাঁধভাঙা উল্লাসে মাতেন ডুডা-অলিভেইরা।

মেয়েদের মহাদেশীয় আসরটিতে এপর্যন্ত নয়বারের মঞ্চায়নে মোট ১৪০ ম্যাচ হয়েছে। যার মধ্যে ব্রাজিল ৫০ ম্যাচ খেলে জিতেছে ৪৭টি। আর্জেন্টিনার বিপক্ষে ২০০৬ ও ২০১৪ সালে হেরেছে দুটি ম্যাচ।

২০১৪ সালের আসরে ব্রাজিলের বিপক্ষে ড্র করেছিল কলম্বিয়া। নয় আসরে সবকটিতে খেলা ব্রাজিল একমাত্র ফাইনালটি হেরেছে আর্জেন্টিনার কাছে, ২০০৬ সালে। বাকি সব আসরেই মহাদেশের সেরা ব্রাজিলের মেয়েরা।

Tags: আর্জেন্টিনাকলম্বিয়াব্রাজিললিড স্পোর্টস
Previous Post

উত্তরাঞ্চলে হতে পারে ভারী বর্ষণ

Next Post

হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন যারা

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন যারা

জনপ্রিয় বলিউড তারকা পুলকিত সম্রাট একটি অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণী ছবির রমরমা ব্যবসায় বলিউড মৃতপ্রায়, তবুও কেন আশাবাদী করণ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT