চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেডে থাকার ঘোষণা দিলেন রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:44 পূর্বাহ্ন 30, জুলাই 2022
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো ইউনাইটেডে থাকার ঘোষণা দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বহু নাটকীয়তার পর শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আগামী রোববার রায়ো ভ্যালেকানোর বিপক্ষে তিনি প্রীতি ম্যাচে রেড ডেভিলদের হয়ে আবারও মাঠে ফিরছেন।

রোনালদো তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আকর্ষণীয় বার্তা দিয়ে লিখেছেন, ‘রোববার রাজা খেলেন।’ আর তাতেই সিআর সেভেনের ওল্ড ট্রাফোর্ডে থেকে যাওয়ার বিষয়টি নিয়ে আর কোনো সন্দেহ রইল না।

পর্তুগিজ ভাষায় ইনস্টাগ্রামে পোস্ট করেন রোনালদো। তার পোস্টের স্ক্রিনশট আপলোড করে টুইটারে বিষয়টি পরিষ্কার করেছেন ইউরোপিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেট বিশেষজ্ঞ এবং ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিচ্ছেন রোনালদো-এমন খবরে ফুটবল বিশ্বে কয়েকদিন তোলপাড় হয়েছিল। যদিও ক্লাবটির সভাপতি এনরিকে সেরেজো জোরালভাবে জানিয়ে দিয়েছিলেন, পর্তুগিজ মহাতারকার অ্যাটলেটিকোতে আসার খবরটি সম্পূর্ণ গুজব।

তিন দিন আগে নুমানসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অ্যাটলেটিকোর জয়ের সময় সমর্থকরা একটি ব্যানার দেখিয়েছে। যাতে লেখা ছিল, ‘সিআর সেভেনকে স্বাগত জানানো হবে না।’

এসব বিষয়কে মাথায় রেখেই বিতর্ক এড়াতে সম্ভবত রোনালদো আজ অ্যাটলেটিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন না। রোববার রায়ো ভ্যালেকানোর বিপক্ষে তাকে পাওয়া যাবে। দর্শকদের কাছ থেকে রোনালদো কী ধরনের প্রতিক্রিয়া পাবেন, তা নিয়ে সবার মাঝেই কৌতূহল কাজ করছে।

Tags: ম্যান ইউনাইটেডম্যানচেস্টার ইউনাইটেডরেড ডেভিলরোনালদো
Previous Post

৯ আগস্ট পবিত্র আশুরা

Next Post

ধান গবেষণা ইনস্টিটিউট গ্রহণ করেছে ভিশন ২০৫০

Next Post
গবেষণাগারে বিজ্ঞানীরা ল্যাব টেকনোলজির মাধ্যমে গবেষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধান গবেষণা ইনস্টিটিউট গ্রহণ করেছে ভিশন ২০৫০

নতুন হাসপাতাল ভবনের নির্মাণ কাজ চলছে ফেনীতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে ৮০ কোটি টাকা ব্যয়ে হাসপাতাল, বৃদ্ধ ও শিশু নিবাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT