চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন, গেটম্যান আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:30 অপরাহ্ন 29, জুলাই 2022
in - সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ক্ষতিগ্রস্ত দৃশ্য, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

১১ যাত্রী নিহতের ঘটনায় গেটম্যান মো. সাদ্দাম হোসেনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার দুপুরের দুর্ঘটনার পর এই কমিটি গঠন করা হয়। রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলীকে কমিটির প্রধান করা হয়েছে।

কমিটির বিষয়টি নিশ্চিত করে কমিটির প্রধান ও বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী গণমাধ্যমকে বলেন, এ ঘটনা কেন ঘটেছে এবং কার দায় রয়েছে, তা জানতে কমিটি কাজ করবে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা আবুল কালাম চৌধুরী বলেন, সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তিনি দাবি করেন, রেলক্রসিংয়ে গেটম্যানের নির্দেশ অমান্য করে রেললাইনে মাইক্রোবাস তুলে দেন চালক। এ রেলক্রসিং বৈধ এবং দুই পাশেই গেট আছে।

তবে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান জানান, দুর্ঘটনার সময় সেখানে কোনো গেটম্যান ছিলেন না।

কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন রেলের বিভাগীয় প্রকৌশলী আবদুল হামিদ, বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা আনোয়ার হোসেন। অন্য দুই কর্মকর্তার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রেলক্রসিং এলাকা থেকে গেটম্যান সাদ্দামকে আটক করা হয়। দুর্ঘটনার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ঘটনায় নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় মিলেছে। তারা হলেন কোচিং সেন্টারের চার শিক্ষক জিসান, সজীব, রাকিব এবং রেদোয়ান। এ ছাড়া কেএস নজুমিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী হিশাম, আয়াত, মারুফ, তাসফির ও হাসান। আর আহত ৬ জন হলেন মাইক্রোবাসের হেলপার তৌকিদ ইবনে শাওন (২০), একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. মাহিম (১৮), তানভীর হাসান হৃদয় (১৮), মো. ইমন (১৯), এসএসসি পরীক্ষার্থী তছমির পাবেল (১৬) ও মো. সৈকত (১৮)।

শুক্রবার দুপুরে মাইক্রোবাসের আরোহীরা খৈয়াছড়া ঝর্না দেখে ফেরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রেন মহানগর প্রভাতীর ধাক্কায় ১১ জন নিহত ও পাঁচজন আহত হয়।

Tags: তদন্ত কমিটি গঠন
Previous Post

‘এক মিলিয়ন বছরেও ভাবিনি অনুরাগের মতো কেউ আমায় সুযোগ দেবেন’

Next Post

জনগণ শেখ হাসিনার ওপর খুশি, আর বিএনপির মন খারাপ: কাদের

Next Post
বিএনপি নেতার সাক্ষাৎকার, রাজনৈতিক আলোচনা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণ শেখ হাসিনার ওপর খুশি, আর বিএনপির মন খারাপ: কাদের

Bengali politician speaking at a press conference with microphones and media coverage. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা ছাড়তে বিএনপি'র আহবান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT