চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউড নয়, হন্যে হয়ে দেশি সিনেমার টিকেট খুঁজছে দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:17 অপরাহ্ন 28, জুলাই 2022
in বিনোদন
A A
বাংলাদেশি সিনেমার টিকেটের জন্য দর্শকদের লম্বা লাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

উৎসব নেই, তবুও বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে যেনো লেগে আছে ঈদের আমেজ! অন্তত টিকেট কাউন্টারের সামনে মানুষের দীর্ঘ সারি দেখলে এমনটাই মনে করবেন যে কেউ!

বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে গিয়ে এমন চিত্রই দেখেছেন এই প্রতিবেদক। কথা বলেছেন, সিনেমার টিকেটের জন্য দীর্ঘ সারিতে অপেক্ষমান বেশ কয়েকজন দর্শকের সাথে।

শুধু পুরুষ নয়, পাশাপাশি নারী দর্শকরাও ভিড় করছেন। খিলগাঁও থেকে আসা এক নারী দর্শক চ্যানেল আই অনলাইনকে জানান, শপিং শেষ করে চেয়েছিলেন ‘পরাণ’ দেখবেন, সঙ্গে নিয়ে যাবেন মুক্তি প্রতীক্ষিত ‘হাওয়া’র টিকেট। কিন্তু দীর্ঘ সারি ভেঙে টিকেট কাউন্টারে গিয়ে দেখেন, ‘পরাণ’ এর টিকেট তো নেই ই, এমনকি ‘হাওয়া’র শুক্র ও শনিবারের কোনো টিকেট পাননি! হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

প্রায় আধ ঘণ্টা টিকেট কাউন্টারের সামনে দাঁড়িয়ে থেকে এমন ঘটনারই পুনরাবৃত্তি দেখতে হয়েছে বেশ কয়েকটি। টিকেট কাউন্টারে সিনেপ্লেক্স কর্মীদেরও হিমশিম খেতে দেয়া যায়। তাদের একজনের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার থেকে মুক্তি পেতে যাওয়া ‘হাওয়া’র টিকেটের জন্যই বেশি মানুষ আসছেন। তাদের সবাইকে বলে দেয়া হচ্ছে, এখানে শুক্র ও শনিবারের অগ্রিম টিকেট আর নেই। অনেকেই পরের দিনেরও টিকেট কেটে নিচ্ছেন। এরপর আছে ‘পরাণ’ এর দর্শক, তারাও অগ্রিম টিকেট কিনতে সশরীরে এখানে এসেছেন।

টিকেট কাউন্টার থেকে অন্য আরেকজন চ্যানেল আই অনলাইনকে জানান, শুক্রবার ও শনিবার হাওয়া ও পরাণ কোনো সিনেমার কোনো টিকেট নেই! তারা বলেন, অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি! ৩১ তারিখ মর্নিং শো (১০টা ৩০ মিনিট)-এ পরাণ কয়েকটি টিকেট খালি আছে। হয়তো তাও সোল্ড আউট হয়ে যাবে।

‘হাওয়া’র টিকেট নিতে আসা এক জুটি এসময় জানান, বহুদিন পর বাংলা সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে। এ কারণে সিনেমা দেখতে আগ্রহী হয়েছেন। কেউই অনলাইনে হাওয়ার অগ্রিম টিকেট পাচ্ছেন না। এমনকি মুক্তির প্রথম দুদিনে কাউন্টারে এসেও পেলেন না। তাই তারা কিছুটা হতাশ! তবে এও জানালেন, সিনেপ্লেক্সের অন্য শাখাগুলোতেও খোঁজ নিবেন, যদি মেলে ‘হাওয়া’র শুক্র কিংবা শনিবারের টিকেট!

বাংলা সিনেমার জন্য দর্শকদের অগ্রিম টিকেট কাটার আগ্রহে ব্যাপক উচ্ছ্বসিত স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, এতদিন হলিউডের ছবিগুলো নিয়ে আগ্রহী বেশি ছিল দর্শক। গত ঈদ থেকে সিনেপ্লেক্সের সবখানে ‘পরাণ’ এর জয়জয়কার। প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাওয়া গেছে। তারমধ্যেই ‘হাওয়া’ নিয়ে মানুষের এই মাতামাতি সার্বিকভাবে বাংলা সিনেমার মোড় ঘুরিয়ে দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সিনেপ্লেক্স এর প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন বলেন, সবখানে ‘হাওয়া’র প্রথম দুদিনের টিকেট বিক্রি হয়ে গেছে। পরাণেরও একই অবস্থা। দর্শকদের চাপ সামলাতে দৈনিক হাওয়া ও পরাণের যথাক্রমে ২৬ ও ১৭ টি শো থাকছে। হয়তো আরো শো বাড়তে পারে।

Tags: চঞ্চলতুষিপরাণরাজরাফীলিড বিনোদনশরিফুল রাজসিনেপ্লেক্সসুমনস্টার সিনেপ্লেক্সহাওয়া
Previous Post

গণতন্ত্র ফেল করলে রাষ্ট্র অকার্যকর হয়ে যাবে: প্রধান বিচারপতি

Next Post

কর্মীদের নিরাপত্তায় নগদ-এর ‘হেপাটাইটিস বি’ টিকা কর্মসূচী

Next Post
বিশ্ব এইচআইভি/এইডস দিবস ২০২২ উপলক্ষে টিকা কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মীদের নিরাপত্তায় নগদ-এর ‘হেপাটাইটিস বি’ টিকা কর্মসূচী

হাজিদের দেশে ফেরার জন্য বিমানবন্দরে অপেক্ষা ও আনুষ্ঠানিকতা. Channel i News - চ্যানেল আই নিউজ

৩২ হাজার ৯১৫ জন হাজি দেশে ফিরেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT