চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন আমি অভিনয় নিয়ে সিরিয়াস হয়েছি: রিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 28, জুলাই 2022
in বিনোদন
A A
তিন তরুণী বিভিন্ন পোষাক পরিহিত ছবি, বাংলাদেশি নারীদের বিভিন্ন রূপ. Channel i News - চ্যানেল আই নিউজ

অল্প কাজ করে বেশ পরিচিতি পেয়েছেন সানজানা সরকার রিয়া। বিশেষ করে মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস’ এবং কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ তাকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয়। প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেসের কয়েকটি শর্টফিল্মেও দেখা গিয়েছিল রিয়াকে।

সম্প্রতি রিয়া অভিনীত ‘গার্লফ্রেন্ড যখন বস’ নামে একটি নাটক গোল্লাছুটের ইউটিউবে প্রকাশ হয়েছে। ওসমান মিরাজের পরিচালনায় এতে রিয়ার বিপরীতে ছিলেন নিলয় আলমগীর। ইউটিউবে প্রকাশের ১৪ ঘণ্টায় মিলয়ন ভিউ অতিক্রম করে!

তবে রিয়া জানান, এর আগে জাকারিয়া শৌখিন এবং রুবেল হাসানের দুটি একক নাটকে অল্প সময়ে মিলিয়ন ভিউ হয়েছিল।

সানজানা সরকার রিয়া বলেন, মোটামুটি আমার সব কাজে অল্প সময়ে মিলিয়ন ভিউ হয়। শুরুতে অভিনয় নিয়ে এতো সিরিয়াস ছিলাম না। কিন্তু মানুষ আমাকে যেভাবে পছন্দ করছে, এখন আমি অভিনয় নিয়ে সিরিয়াস হয়েছি।

‘গার্লফ্রেন্ড যখন বস’ নাটকে প্রথমবার নিলয়ের সঙ্গে রিয়াকে দেখে দর্শক উচ্ছ্বাস প্রকাশ করছেন মন্তব্যের ঘরে। রিয়া জানান, দ্রুত কাজটি এত মানুষ পছন্দ করবেন আগে থেকে বুঝতে পারিনি। গঠনমূলক মন্তব্য দেখছি।

শিগগির গোল্লাছুটের ইউটিউবে মিশু সাব্বিরের সঙ্গে তার আরেকটি নাটক প্রচারিত হবে। চ্যানেল আই অনলাইনকে রিয়া বলেন, আমি অভিনয়টা শিখছি। তবে যে কাজগুলো করি মানুষ পছন্দ করে। তাই এখন থেকে একটু বেশি বেশি কাজ করবো। তছাড়া কাজ করলে ভালোই লাগে। অভিনয়টা শেখা হয়। সবার সঙ্গে দেখা হয়। দর্শকের সঙ্গে যোগাযোগটাও বাড়ে।

অল্পদিনে কাজ করে ইতিবাচক নেতিবাচক দুটো দিকই দেখেছেন রিয়া। তিনি বলেন, নেতিবাচক জিনিসগুলো এড়িয়ে যাই। শুধুমাত্র ইতিবাচক জিনিসগুলো আমি গ্রহণ করেছি। এভাবে যতদিন মানুষ ভালোবাসবে ততোদিন কাজ করে যাবো। অল্প কাজ করলেও ভালো ভালো কাজ করবো। আমি এমনিতেই একটু আরাম প্রিয়। সামনে যে কাজটাই করবো কোয়ালিটি সম্পন্ন কাজ করে যেতে চাই।

Tags: অভিনয়গোল্লাছুটজাকারিয়া সৌখিননাটকফ্যামিলি ক্রাইসিসব্যাচেলর পয়েন্টরিয়ারুবেল হাসানলিড বিনোদনসানজানা সরকার রিয়াসিনেমা
Previous Post

লুক ফাঁস ঠেকাতে কড়া নিরাপত্তা, তবুও শেষ রক্ষা হলো না!

Next Post

বিএনপি অবৈধ দখলদারী খুনিদের দল: এস এম কামাল

Next Post
বিএনপি অবৈধ দখলদারী খুনিদের দল: এস এম কামাল বক্তৃতা দিচ্ছেন জনসমাগমের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি অবৈধ দখলদারী খুনিদের দল: এস এম কামাল

প্রধানমন্ত্রীর দেওয়া জমি ও ঘর পেয়ে খুশি ভূমিহীন-গৃহহীনরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর দেওয়া জমি ও ঘর পেয়ে খুশি ভূমিহীন-গৃহহীনরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT