চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মতলবে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:59 অপরাহ্ন 28, জুলাই 2022
in চাঁদপুর, জনপদ
A A
মতলবে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুখ্যাত মাদককারবারি, ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসী গডফাদার মেম্বার ও তার ছেলের সন্ত্রাসীকর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জয়নাল আবেদীন মোল্লাসহ তার কর্মীদের উপর নৃশংস হামলা এবং দীর্ঘদিন ধরে জুলুম-নির্যাতনের প্রতিবাদে ভুক্তভোগী মানুষ আজ শান্তিপূর্ণ অবস্থানের উদ্দেশ্যে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, হামলায় আহতদের পরিবার-পরিজন। উপস্থিত ছিলেন মাদকের করাল গ্রাসে নিমজ্জিত তরুণদের অভিভাবকবৃন্দ। মৌন প্রতিবাদে অংশগ্রহণ করেছেন, মেম্বার ও তার বাহিনীর দ্বারা বিভিন্ন সময়ে জুলুম নির্যাতন নীরবে সহ্য করে যাওয়া শত শত পরিবার।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এক মেম্বার ও তার দুই ছেলে ও ছেলের বাহিনী এলাকায় মাদক, ছিনতাই ও নানারকম সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মানববন্ধনে উপস্থিত এলাকার শত শত মানুষের দাবী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও তার কর্মীদের উপর নৃশংস হামলার সুষ্ঠু তদন্ত এবং দীর্ঘদিন ধরে চলা সন্ত্রাসী কর্মকাণ্ডের মূলহোতা ঐ মেম্বার ও তার দুই ছেলেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা। এ ব্যপারে সকলেই প্রশাসনের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছেন।

অভিযোগ আছে গত ১৪ জুলাই মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মানিত সভাপতি জনাব জয়নাল আবেদীন মোল্লাসহ তার কর্মীদের উপর অতর্কিত হামলা করেন অত্র এলাকার এক মেম্বার ও তার দুই ছেলেসহ তাদের সন্ত্রাসী বাহিনী।

Tags: মানববন্ধন
Previous Post

দুর্নীতি মামলায় রিজেন্ট সাহেদের জামিন

Next Post

থাকবে রাশিয়া-বেলারুশ, আপত্তি নরওয়ের

Next Post
জিমন্যাস্ট ব্যালেন্স প্যাডেলিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

থাকবে রাশিয়া-বেলারুশ, আপত্তি নরওয়ের

বাংলাদেশের একজন রাজনীতিবিদ বসে আছেন, পরিধান করেছেন চেকered গাউন ও গ্লাস।. Channel i News - চ্যানেল আই নিউজ

রিমোট কন্ট্রোলে ডাকা আন্দোলনে জনগণ সাড়া দিবে না: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT