চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেক সেঞ্চুরিতে ফরাসি ব্যাটারের জোড়া বিশ্বরেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 28, জুলাই 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ফরাসি ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সবচেয়ে কম বয়সী হিসেবে সেঞ্চুরি করে আলোচনার জন্ম দিয়েছিলেন ফ্রান্স দলের ওপেনিং ব্যাটার গুস্তাভ ম্যাককিওন। টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ইউরোপ উপ-আঞ্চলিক বাছাইপর্বে আরেকটি সেঞ্চুরি করে তিনি গড়েছেন জোড়া বিশ্বরেকর্ড।

বুধবার নরওয়ের বিপক্ষে ৫৩ বলে ৫ চার ও ৮ ছক্কায় ১০১ রানের ইনিংস খেলেন ম্যাককিওন। মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছক্কা মেরে শতক পূর্ণ করেন। যা প্রথম কোনো ব্যাটার হিসেবে টি-টুয়েন্টিতে টানা দুই ম্যাচে শতকের বিশ্বরেকর্ড।

গত সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে ৬১ বলে ৫ চার ও ৯ ছক্কায় ১০৯ রানের আগ্রাসী ইনিংস খেলেছিলেন ম্যাককিওন। ওই ম্যাচে ১৮ বছর ২৮০ দিন বয়সে শতক হাঁকিয়ে টি-টুয়েন্টির ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছেন।

অভিষেকের পর টি-টুয়েন্টিতে প্রথম তিন ম্যাচে সবচেয়ে বেশি রান এখন ম্যাককিওনের, যা আরেকটি বিশ্বরেকর্ড। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে অভিষেক ম্যাচে ৫৪ বলে করেছিলেন ৭৬ রান। পরে সুইসদের বিপক্ষে ৬১ বলে ১০৯ এবং নরওয়ের বিপক্ষে ৫৩ বলে ১০১ রানের ইনিংস। পর্তুগালের আজহার আনদানির রেকর্ড ভেঙেছেন ফ্রেঞ্চম্যান। আনদানি ক্যারিয়ারের প্রথম ৩টি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে করেছিলেন মোট ২২৭ রান। ম্যাককিওনের হল ২৮৬ রান।

ম্যাককিওনের সেঞ্চুরিতে ৭ উইকেটে ১৫৮ রান তোলে ফ্রান্স। জবাবে চার বল বাকি থাকতে নরওয়ে ১৪৭ রানে অলআউট হয়। ১১ রানের জয় পায় ফ্রান্স। শতকের পর ডানহাতি মিডিয়াম পেসে ২৭ রানে ৩ উইকেট নেন ম্যাচসেরা ম্যাককিওন।

Tags: ইউরোপ উপ-আঞ্চলিক বাছাইটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০নরওয়েফ্রান্সম্যাককিওনলিড স্পোর্টস
Previous Post

‘হাওয়া’র সাথে জয়া

Next Post

দুর্নীতি মামলায় রিজেন্ট সাহেদের জামিন

Next Post
রিজেন্ট সাহেদের জামিনের সময়ের ছবি, কালো পোশাক পরিহিত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতি মামলায় রিজেন্ট সাহেদের জামিন

মতলবে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

মতলবে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT