চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সুব্রত গাইন by সুব্রত গাইন
3:21 অপরাহ্ন 25, জুলাই 2022
in শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯ টায় ‘সি’ ইউনিটের শিফট-১ এর পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এবারের ভর্তি পরীক্ষা। প্রথম শিফটের পরীক্ষা শেষ হয় সকাল ১০টায়।

দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হয় দুপুর ১১টায় এবং শেষ হয় দুপুর ১২টায়। তৃতীয় শিফটের পরীক্ষা দুপুর ১টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ২টা পর্যন্ত এবং সবশেষ চতুর্থ শিফটের পরীক্ষা বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে শেষ হয় বিকেল সাড়ে ৪টায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘সি’ ইউনিটের প্রথম শিফটে ১৯ হাজার ৩৫৮, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শিফটে ১৭ হাজার ৬৮৪ জন করে পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ‘এ’ ইউনিটের প্রথম শিফটে ১৬ হাজার ৮১০ এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শিফটে ১৬ হাজার ৮০৯ জন করে পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। সবশেষ ‘বি’ ইউনিটের প্রথম শিফটে ১৭ হাজার ৭১১, দ্বিতীয় শিফটে ১২ হাজার ৪৩৭ এবং তৃতীয় শিফটে অংশগ্রহণ করবে ৮ হাজার ৪৭৩ জন পরীক্ষার্থী।

এদিকে কেন্দ্রগুলো ঘুরে দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। পরে ভর্তি সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন উপাচার্য। এসময় উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এখনো অবধি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সন্দেহভাজনদেরকে নজরদারিতে কঠোর রাখা হয়েছে তাই তারা এবার প্রশ্ন ফাঁসের গুজব ছড়াতে পারেনি। গুজব ঠেকাতে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট সদা তৎপর আছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসে বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা ‘এ’ ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। আগামী বুধবার (২৭ জুলাই) ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এ ভর্তিযুদ্ধ।

Tags: ভর্তি পরীক্ষারাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

Next Post

নাটকে খাঁচায় বন্দি পাখির দৃশ্য, ১৫ কোটি টাকার মামলা

Next Post
তিনজন যুবক হাসিমুখে দাঁড়িয়ে, একটি নারী সহ, শহরের পেছনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকে খাঁচায় বন্দি পাখির দৃশ্য, ১৫ কোটি টাকার মামলা

আ আ ম স আরেফিন সিদ্দিকের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

দল হিসেবে ঠিকে থাকতে বিএনপির নির্বাচনে আসা উচিত: আ আ ম স আরেফিন সিদ্দিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT