চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রায়ই শুনি টিকটক করায় আমার ইমেজ নষ্ট হচ্ছে: দীঘি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:49 অপরাহ্ন 24, জুলাই 2022
in বিনোদন
A A
দীঘি কালো শাড়ি পরা, প্রাকৃতিক পরিবেশে হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: নূর

‘স্টার কিড’ হিসেবে পরিচিত দীঘি। শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র চলচ্চিত্র অর্জন করেছিলেন। কিন্তু বড় হওয়ার পর হেটার্স সংখ্যাও বেড়েছে বলে মনে করেন দীঘি। তিনি বলেন, ছোটবেলায় হেটার্স ছিল না। বড় হয়েছি বলে হেটার্স থাকবে এটাই স্বাভাবিক। তবে আমি ভুল ধরিয়ে দিলে শুধরে নেই।

শনিবার সন্ধ্যায় মিরপুরের সনি সিনেপ্লেক্সে ঈদে মুক্তি পাওয়া ছবি ‘পরাণ’ দেখতে এসেছিলেন দীঘি। ছবি দেখার পর চ্যানেল আই অনলাইনকে দীঘি বলেন, শিশুকালে অত বুঝে শুনে অভিনয় করি নাই। তখন ভালমন্দ বোঝার মতো জ্ঞানও ছিল না। যা বলতো সেভাবেই করতাম। এখন বড় হয়েছি, দায়িত্ব বেড়েছে। একটা কাজ করলে সেটা পারফেক্ট না হওয়া পর্যন্ত বারবার করতে থাকি। তছাড়া বাচ্চাদের তো কোনো সমালোচনা হয় না।

নায়িকা হিসেবে দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ করেছিলেন দীঘি। ওই ছবির মাধ্যমে সমালোচিত হয়েছিলেন তিনি। তবে দ্বিতিয়বার আর এমন ভুল করবেন না স্পষ্ট জানিয়েছিলেন দীঘি। তিনি বলেন, সর্বশেষ শেষ ‘শেষ চিঠি’ নামে একটি ওয়েব ফিল্মের মাধ্যমে সবাই আমাকে পছন্দ করেছেন। নিশ্চয়ই দর্শক বুঝেছেন এখন আমি কিভাবে কী চিন্তা করে সামানে আগাচ্ছি। আমাকে ভুল ধরিয়ে দিলে সামনে ভালো করতে পারব।

দীঘিকে নিয়মিত পাওয়া যায় ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে। অনেকেই মনে করেন, টিকটকে ভিডিও করার কারণে দীঘির ইমেজ নষ্ট হচ্ছে! সামাজিক যোগাযোগ মাধ্যমেও দীঘিকে মেনশন করে এ নিয়ে প্রায়ই লেখালিখি দেখা যায়। কেউ কেউ দীঘির টিকটক নিয়ে ট্রল করে থাকে।

এসব বিষয় খেয়াল করেছেন দীঘি। তিনি বলেন, টিকটক আমি একা করি না। নায়িকাদের মধ্যে অনেকেই করে। আমি জানি না তাদের কেন এই প্রশ্ন করা হয় না। টিকটক করছেন দেখে আপনার ইমেজ খারাপ হতে পারে বা কথা হচ্ছে, কথাটা আমাকে নিয়ে বেশি হয়। সবসময় টিকটক করার সময় পাই না। হাতে এত অঢেল সময় থাকে না যে টিকটক করার জন্য রেডি হব। যখন আমরা ফ্রি থাকি, একটা কাজ করছি তখন ১৫ সেকেন্ড করা যায়।

টিকটক থেকে ধীরে ধীরে সরে আসছেন জানিয়ে দীঘি বলেন, যারা আমাকে ফলো করে তারা জানে আমার হাতে আসলে ওই সময়টা নেই। পড়াশোনা, এসব কাজ নিয়ে আসলে সময় এতটাও পাওয়া যায় না। আমি যেহেতু জিনিসটা সময় দিতে পারছি না, জিনিসটা থেকে বের হয়ে আসছি।

তবে দীঘি জানিয়েছেন টিকটকে সবাই তাকে ভালোবাসেন। স্বীকার করেছেন এই অ্যাপের জন্য ফলোয়ারও বেড়েছে তার। দীঘি বলছিলেন, ‘টিকটকে আমার জনপ্রিয়তা বেড়েছে না কমেছে, আমি জানি না। টিকটকে আমাকে মানুষ অনেক সাপোর্ট দিয়েছে, পছন্দ করেছে; যার জন্য এক সময় ঘন ঘন বা অনবরত করা হতো… আমার ফলোয়ার এ জন্যই বেড়েছে। কিন্তু সবাই আমাকে ভালোবাসে।’

রায়হান রাফী পরিচালিত পরাণ ছবি দেখে দীঘি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, বাংলা সিনেমার টিকেট পাওয়া যাচ্ছে না এটা সত্যি অনেক আনন্দের। বিশেষ করে পরাণের সঙ্গে আরো দুটি ইংলিশ ছবি চলছে। সেগুলোর চেয়ে পরাণ বেশি দেখছে এটা একজন দেশিয় শিল্পী হিসেবে আমার কাছে ভীষণ শান্তির। তাছাড়া সবখানে হাউজফুল যাচ্ছে এটা শুনে খুশি হচ্ছি। ‘পরাণ’র স্ক্রিন-প্লে ও সকলের অভিনয় আমাকে মুগ্ধ করেছে।

প্রার্থনা ফারদিন দীঘি আরও জানিয়েছেন, চলতি বছর তার দুইটি সিনেমা বড় পর্দায় মুক্তির কথা আছে। একটি ‘মুজিব’ ও অন্যটি ‘শ্রাবণ জোৎস্নায়’।

Tags: টিকটকদীঘিলিড বিনোদন
Previous Post

যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া-কানাডাসহ ৮ দেশে যাচ্ছে ‘পরাণ’

Next Post

এই রিয়াল আগের চেয়েও শক্তিশালী

Next Post
রিয়াল মাদ্রিদ কোচের উত্তেজিত প্রতিক্রিয়া ফুটবল ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই রিয়াল আগের চেয়েও শক্তিশালী

লাল টুকটুকা শাড়িতে ঢাকায় ওটিলিয়া, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

লাল টুকটুকে শাড়িতে ঢাকায় ওটিলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT