চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাত্রাবাড়ীতে যাত্রাবাহী বাস উল্টে শিশুসহ ১৮ যাত্রী আহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 22, জুলাই 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
উল্টে যাওয়া বাসের পাশে আহত যাত্রীরা ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর যাত্রাবাড়ীতে বন্ধন পরিবহনের একটি যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক শিশুসহ ১৮ জন যাত্রী আহত হয়েছেন। পরে পথচারী ও স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শুক্রবার সকাল ৬টার দিকে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মেডিকেলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বাসস জানিয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া এ খবর বাসসকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন, সাত বছরের শিশু রাফি, মুন্নি (২২), শাহনাজ (৪৫), নাসিমা (৫৫), রাহাত (২০), রফিক (৩২), রুবেল (৩০), জনি (৩৫), কামাল উদ্দিন (২৫), রফিক (৩৪), রাজ্জাক (৫৫), ওমর আলী (৩৫), আব্দুল মান্নান (৩০), সিদ্দিক (৫৩), মনির (৩৫), মোসলেম (২৫), শুক্কুর (২৫), রওশন (২২) ও কামরুল (৪২)।

বাচ্চু মিয়া জানান, সকালে বন্ধন পরিবহনের একটি যাত্রাবাহী বাস হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গিয়ে ১৮ জন বাস যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়।

সড়ক দুর্ঘটনায় আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এদের মধ্যে গুরুতর দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এক নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

Tags: দুর্ঘটনাবাস নিয়ন্ত্রণ হারিয়েছে
Previous Post

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস খাদে পড়ে আহত ২০

Next Post

লোডশেডিংয়ে বেড়েছে আইপিএস ও ব্যাটারির চাহিদা

Next Post
নিরবতা ও শোক প্রকাশের জন্য মোমবাতি জ্বালানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লোডশেডিংয়ে বেড়েছে আইপিএস ও ব্যাটারির চাহিদা

নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের ভিড়, সবজি ও ফলের স্টল. Channel i News - চ্যানেল আই নিউজ

লোডশেডিংয়ের সঙ্গে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT