চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংবদন্তির মৃত্যুতে শোকের ছায়া জার্মানিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:00 অপরাহ্ন 22, জুলাই 2022
in ফুটবল, স্পোর্টস
A A
একজন ব্যক্তি উচ্ছ্বাসের সাথে জনসমুদ্রে উপস্থিত, ছবি কালো-সাদা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। জার্মান আকাশে দীর্ঘদিন আলো ছড়ানো এক নক্ষত্রের নাম ছিল উয়ে সিলার। ছিল বলতে হচ্ছে, বার্ধক্যজনিত কারণে ৮৫ বছর বয়সে শুক্রবার চিরবিদায় নিয়েছেন এ কিংবদন্তি ফুটবলার।

১৯৬৬ বিশ্বকাপ। সিলারের নেতৃত্বে একের পর এক ম্যাচ জিততে থাকে তখনকার পশ্চিম জার্মানি, টানা সাফল্যে দলকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যান হামবুর্গ তারকা। শেষটা সুখকর হয়নি। শিরোপার খুব কাছে গিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৪-২ গোলে হারতে হয় সিলারের দলকে।

ক্যারিয়ারজুড়েই দুর্ভাগ্য তাড়া করে বেড়িয়েছে সিলারকে। ক্যারিয়ারে কখনোই জেতা হয়নি ইউরোপিয়ান কাপ কিংবা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। তারপরও সমর্থকরা তাকে বসিয়েছেন জার্মান ফুটবলের মসনদে। ক্যারিয়ারে কেবল একবার জার্মান লিগ ও জার্মান কাপ শিরোপা জিতেছিলেন তিনি। প্রাপ্তি বলতে এতটুকুই। জার্মানিতে যে ভালোবাসা পেয়েছেন, সেটা অবশ্য অসংখ্য শিরোপা অর্জনে নাম লেখাতে না পারার তুলনায় অনেক মূল্যবানই।

১৯৫২ থেকে ১৯৭৩ পর্যন্ত হামবুর্গের হয়ে ২১ বছর মাঠ মাতিয়েছেন। হামবুর্গ জার্সিকে আপন করে খেলেছেন ৫১৯ ম্যাচ। যেখানে ৪৪৫ গোল করে ক্লাবটির ইতিহাসের সেরা গোল সংগ্রাহক তিনি। জার্মান জার্সিতেও আলো ছড়িয়েছেন। ৭২ ম্যাচে নেমে ৪৩ বার তার পা খুঁজে পেয়েছে জালের দেখা।

জার্মানদের সহ-অধিনায়ক হিসেবে খেলেছেন ৪টি বিশ্বকাপ। বুন্দেসলিগায় হামবুর্গের সর্বকালের সর্বোচ্চ স্কোরার তিনি, নামের পাশে ১৩৭টি গোল। ক্লাবটির সদস্য জোনাস বোল্ডট বিদায়বেলায় সিলারকে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন।

‘আমরা তাকে কখনোই ভুলব না। সর্বদা তাকে ধারণ করব। সিলার এমন সব কিছুর জন্য দাঁড়াতেন, যা একজন ভালো ব্যক্তির বৈশিষ্ট্য, আনুগত্য ও সর্বদা যোগাযোগ যোগ্যতা ছিল তার প্রতীক।’

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের সিইও অলিভার কান সিলারের মৃত্যুকে ফুটবল বিশ্বের জন্য বেদনাদায়ক উল্লেখ্য করেছেন, ‘সিলারের মৃত্যু পুরো ফুটবল পরিবারের জন্য বেদনাদায়ক ও বিশাল ক্ষতি। যখন জার্মান ফুটবল এবং সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের কথা ভাববেন, তখন মাথায় সিলারের কথা আসবেই।’

Tags: ইংল্যান্ডজার্মানিপশ্চিম জার্মানিলিড স্পোর্টস
Previous Post

কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতাকে খুন

Next Post

আমি হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি: রণবীর সিং

Next Post
রণবীর সিং শারীরিকভাবে ফিট ও শক্তিশালী, খোলা আকাশের নিচে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি: রণবীর সিং

বৃদ্ধি সূচক দেখাচ্ছে অর্থনৈতিক উন্নতি ও মূল্যস্ফীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটেনে ৪০ বছরে সর্বোচ্চ মূল্যস্ফীতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT