চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরো সেবা নিয়ে সমৃদ্ধ হলো বিকাশ অ্যাপের ‘এডুকেশন ফি’ আইকন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:00 অপরাহ্ন 21, জুলাই 2022
in অর্থনীতি, তথ্যপ্রযুক্তি
A A
বিকাশ অ্যাপের নতুন 'এডুকেশন ফি' আইকন দেখানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, কুইজের মাধ্যমে জ্ঞান চর্চায় উৎসাহিত করাসহ শিক্ষা প্রতিষ্ঠানের ফি পরিশোধকে ঝামেলামুক্ত, সহজ, সময় ও খরচ সাশ্রয়ী করতে বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘এডুকেশন ফি’ আইকন। বিকাশ অ্যাপের হোম স্ক্রিনে এই আইকনেই একই সাথে শিক্ষা সংক্রান্ত সকল ধরনের ফি পরিশোধের সেবা শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের ফি ব্যবস্থাপনা পদ্ধতিকেও সহজ করেছে।

নতুন আঙ্গিকে সাজানো এই আইকনে এখন আরো সহজে শিক্ষা প্রতিষ্ঠানকে খুঁজে নেয়া যাচ্ছে। ‘এডুকেশন ফি’ আইকনে ট্যাপ করার পর সার্চ অপশন থেকে অথবা প্রতিষ্ঠানের ধরন থেকে নিজের প্রতিষ্ঠান খুঁজে নেয়ার সুযোগ রয়েছে। এরপর কয়েকটি ধাপেই ফি পরিশোধ সম্পন্ন করতে পারছেন গ্রাহক।

ইংরেজি শেখা, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং সহ বিভিন্ন ডিজিটাল বিষয়, ডায়েট ও নিউটট্রিশন, ফ্যাশন, লাইফস্টাইল সহ নানান দক্ষতা উন্নয়ন ও জীবনমুখী কোর্স ‘ই-লার্নিং’ ট্যাব থেকেই খুঁজে নিতে পারছেন গ্রাহক। ঘুড়ি লার্নিং, মাইন্ড কারেন্ট, মেধা এবং তোতা এই চারটি প্রতিষ্ঠানের কোর্স তালিকা থেকে নিজের পছন্দমত কোর্স বেছে নিয়ে বিকাশ অ্যাপ দিয়ে পেমেন্ট করেই কোর্স শুরু করতে পারছেন গ্রাহক।

জ্ঞান চর্চাকে আরো আনন্দময় ও আকর্ষণীয় করতে এডুকেশন আইকনে ‘কুইজ’ যুক্ত করেছে বিকাশ। কুইজগিরি, তুখোড় কুইজ ও সেরা কুইজ প্ল্যাটফর্মে এখন আরো সহজে কুইজ চর্চার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের গ্রাহকরা। কুইজ চর্চাকে উৎসাহিত করতে এইসব প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট ও পুরস্কারের আয়োজন থাকছে নিয়মিত।

এই মুহূর্তে ভিকারুন্নিসা নুন স্কুল, জেলা স্কুল, পুলিশ লাইন্স স্কুল, ক্যান্ট পাব্লিক স্কুল, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, হলিক্রস কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, বুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ ইউনিভার্সিটি, বাংলাদেশ টেকনিকাল এডুকেশন বোর্ড, বিএমইটি, ইউসিসি, সহ প্রায় এক হাজার শিক্ষা প্রতিষ্ঠান ও লার্নিং প্ল্যাটফর্মের ফি পরিশোধ করা যাচ্ছে বিকাশে। প্রতিনিয়ত আরো নতুন প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে এই তালিকায়।

শিক্ষা প্রতিষ্ঠানের ফি পরিশোধ করতে গ্রাহককে প্রথমে বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘এডুকেশন ফি’ আইকনে ট্যাপ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ট্রেনিং বা অন্যান্য অপশন থেকে প্রতিষ্ঠানের নাম খুঁজে বের করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য যেমন স্টুডেন্ট আইডি, বিল সময়সীমা, পেমেন্টের ধরণ, ফি এর পরিমাণ, কন্টাক্ট নম্বর ইত্যাদি দিয়ে বিকাশ পিন দিলেই পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে। গ্রাহক চাইলে পরবর্তীতে অল্প কয়েক ধাপে সহজেই পেমেন্ট করতে প্রথমবার পেমেন্টের সময় নিজের অ্যাকাউন্ট সেভ করে রাখতে পারেন।

ফি পরিশোধের পর পরিবেশ-বান্ধব ডিজিটাল রশিদ সংরক্ষণের সুযোগ রয়েছে। গ্রাহক বিকাশ অ্যাপের এডুকেশন ফি আইকনে প্রবেশ করলে প্রথমেই দেখতে পারবেন ‘রিসিট দেখুন’ অপশন যেখানে বিগত এক বছরে পরিশোধকৃত সকল ফি এর রশিদ পাবেন। খুব সহজেই এই রশিদ ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে এবং প্রয়োজনে ব্যবহার করতে পারেন গ্রাহক।

দৈনন্দিন আর্থিক লেনদেনসহ প্রতিদিনের নানান প্রয়োজন পূরণ করে একটি পূর্ণাঙ্গ লাইফস্টাইল অ্যাপে পরিণত হওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত নতুন নতুন সেবা ও ফিচার যুক্ত হচ্ছে বিকাশ অ্যাপে। ফলে, দেশের প্রতিটি প্রান্তে প্রতিটি পরিবারের সদস্য এখন বিকাশ।

Tags: বিকাশবিকাশ অ্যাপ
Previous Post

শিক্ষা জীবন শেষ করতে পেরে উচ্ছ্বসিত বিদ্যা সিনহা মিম

Next Post

যে ‘সমস্যায়’ ধুঁকছেন আয়ার

Next Post
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, দর্শকরা মাঠে উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে ‘সমস্যায়’ ধুঁকছেন আয়ার

জ্বলন্ত গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সমালোচিত হচ্ছেন, দাবি অনন্ত জলিলের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT