চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুৎ ব্যবহার কমাতে সৌরশক্তির বিলবোর্ড স্থাপন করল ‘নগদ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:21 অপরাহ্ন 21, জুলাই 2022
in বাংলাদেশ
A A
নগদ সৌরশক্তির বিলবোর্ডের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার কমানোর প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুতের ওপর চাপ কমাতে সৌরশক্তি ব্যবহারের দিকে ঝুঁকছে দেশের অন্যতম প্রধান মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। কোম্পানির দৈনন্দিন কার্যক্রম পরিচালনাসহ প্রচার-প্রচারণা সকল ক্ষেত্রে যতোটা সম্ভব সৌরশক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটি।

সম্প্রতি কোম্পানির প্রচারের জন্যে স্থাপিত বিলবোর্ডগুলো পর্যায়ক্রমে সৌরশক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ‘নগদ’। এর ফলে বিলবোর্ড পরিচালিত হবে প্রাকৃতিক উৎস থেকে পাওয়া শক্তি দিয়ে। এর মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে তাল মেলানো এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার উৎসাহিত হবে এবং কিছুটা হলেও জনজীবনে স্বস্তি আসবে।

পর্যায়ক্রমে ‘নগদ’ এর সকল বিলবোর্ডে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৭টি লক্ষ্যের একটি হলো সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি ব্যবহার। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে এই ধরনের জ্বালানি ব্যবহার করার ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে। সেসব পদক্ষেপের মধ্যে অন্যতম হলো নবায়নযোগ্য শক্তির ব্যবহার। আর এই কাজে উৎসাহ দিতে ‘নগদ’ স্থাপন করেছে সৌরশক্তিচালিত বিলবোর্ড।

সৌরশক্তিচালিত এই বিলবোর্ড স্থাপনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ‘নগদ’-এর প্রধান বিপনন কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, “নগদ সবসময়ই পরিবেশ, মানুষ নিয়ে সচেতন থাকে। আমরা চাই, আমাদের প্রতিটি কর্মকাণ্ড যেন বিশ্বকে আরও নিরাপদ আবাসস্থল করে তুলতে সহায়তা করে। সেই চাওয়া থেকে আমরা নবায়নযোগ্য শক্তির ব্যবহারে জোর দিয়েছি। তার ফলেই আমরা স্থাপন করেছি সৌরশক্তিচালিত বিলবোর্ড। এর ফলে আমরা প্রকৃতি থেকে পাওয়া শক্তিকে কাজে লাগিয়েই বিলবোর্ডকে সচল রাখতে পারব। ‘নগদ’ ধীরে ধীরে দুষণমুক্ত, সাশ্রয়ী এবং প্রকৃতিবান্ধব সৌরশক্তির মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক কার্যক্রম পরিচালনা করবে।”

নবায়নযোগ্য শক্তি বলতে এমন সব শক্তির উৎসকে বোঝানো হয়, যা বারবার ব্যবহার করা সম্ভব। বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন: সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি (জৈবভর), ভূ-তাপ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র-তাপ, জোয়ার-ভাটা, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়। আশা করা হয় যে, ২০৫০ সাল নাগাদ মানুষের বিদ্যুতের চাহিদার ৮৫ শতাংশ নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি থেকে পূরণ করা হবে।

নবায়নযোগ্য শক্তি ব্যবহারের মতো অনেক ইতিবাচক পদক্ষেপের সাথে ইতিমধ্যে যুক্ত আছে ‘নগদ’। বাংলাদেশ ডাক বিভাগের এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস মাত্র তিন বছরে সাড়ে ছয় কোটি গ্রাহকের বিশাল এক পরিবারে পরিণত হয়েছে। ‘নগদ’-এর দৈনিক লেনদেন গড়ে ৭৫০ কোটি টাকা; যা সর্বোচ্চ এক হাজার কোটি টাকাও স্পর্শ করেছে। একটি ক্যাশলেস সোসাইটি গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘নগদ’।

Tags: নগদবিদ্যুৎসৌরশক্তি
Previous Post

টি-টুয়েন্টির নেতৃত্ব: পাশ মার্কেই ঘুরপাক

Next Post

করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৪ জন

Next Post
জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা করোনার টিকা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৪ জন

সাংবাদিক নেতৃবৃন্দের লিখিত প্রস্তাব পেশ করছেন গণমাধ্যমকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যমকর্মী আইনের খসড়া সংশোধনে সাংবাদিক নেতৃবৃন্দদের লিখিত প্রস্তাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT