চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:15 অপরাহ্ন 21, জুলাই 2022
in - সেমি লিড, জনপদ, বরিশাল
A A
বরিশালে বাস-মাইক্রোবাস সংঘর্ষের পর উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল প্রতিনিধি: বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার সোনারবাংলা এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ১১ জন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে থানা পুলিশ বাসটি আটক করেছে।

উজিরপুর থানার পরিদর্শক মো. মোমিন উদ্দিন জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো। মাইক্রোবাসটি উজিরপুরের সোনারবাংলা সংলগ্ন মহাসড়ক অতিক্রমকালে এর একটি চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী দ্রুতগামী মোল্লা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় মাইক্রোবাসের একজন যাত্রী।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও ৩ জন মাইক্রোবাস যাত্রীকে মৃত ঘোষণা করেন। আহত ১২ জনকে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও তাদের উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। এর মধ্যে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি গুরুতর আহত এক যাত্রীর মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী বাসযাত্রী জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও হাইওয়ে থানা এবং উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। হাইওয়ে থানা পুলিশ মোল্লা পরিবহনের ঘাতক বাসটি আটক করেছে।

উজিরপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: দুর্ঘটনামুখোমুখি সংঘর্ষসড়ক দুর্ঘটনা
Previous Post

পুলিশের এডিসি খন্দকার লাবণীর ঝুলন্ত লাশ উদ্ধার

Next Post

রোহিঙ্গা ক্যাম্পে তৈরি হচ্ছে এনআইডি

Next Post
রোহিঙ্গা ক্যাম্পে এনআইডি তৈরির জন্য ধৃত ব্যক্তিরা, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে তৈরি হচ্ছে এনআইডি

অভিনেতা দেবপ্রিয় এক সাক্ষাৎকারে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ সাল থেকে সবচেয়ে বড় ধাক্কা সামলাতে হবে: দেবপ্রিয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT