চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ থেকেই ট্রেনের ছাদে যাত্রী নেয়া বন্ধে হাইকোর্টের নির্দেশ

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
12:33 অপরাহ্ন 21, জুলাই 2022
in - সেমি লিড, আদালত
A A
ঢাকায় ট্রেনে যাত্রীরা ভিড় করে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনের টিকিট কালোবাজারি এবং ছাদে যাত্রী নেয়ায় ক্ষোভ প্রকাশ করে আজ থেকেই ট্রেনের ছাদে যাত্রী নেয়া বন্ধ করতে মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রেলের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ প্রশ্ন রেখে বলেন, কেন ট্রেনের ছাদে লোক উঠে? এটা কি পয়সা ইনকামের পথ? ট্রেন জাতীয় সম্পদ। ট্রেন কি আপনারা গ্রাস করতে চাচ্ছেন?

সেসময় রেলের যুগ্ম মহাপরিচালক এ এম সালাউদ্দিন বলেন, ‘মাই লর্ড এটা (যাত্রী ছাদে ওঠা) বন্ধ করা সম্ভব হচ্ছে না। কিছু সীমাবদ্ধতা আছে, তবু এটা আমাদের ব্যার্থতা।’

এ প্রসঙ্গে আদালত বলেন, ‘ছাদে বা দাঁড়িয়ে যারা যাচ্ছে তারা কি টাকা দিচ্ছে না? এটা তো দুর্নীতি। আর ছাদে যাত্রা ওঠা বন্ধ করতে পারছেন না; এই অসহায়ত্ব প্রকাশ করলে কি দেশ চলবে? এটা কোনো কথাই না। আপনাদের দায়িত্ব পালন করতে হবে। অসম্ভব বলে কিছু নেই। এগুলো ঠিক হতে আর কতদিন সময় লাগবে? দেশ স্বাধীনের তো ৫০ বছর হয়ে গেছে।’

আদালত আরও বলেন, ‘সব ক্ষেত্রে কিছু সিন্ডিকেটের কারণেই দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’

রেলের অব্যবস্থাপনা নিয়ে সম্প্রতি প্রতিবাদ করা রনির বিষয়ে জানতে চাইলে সহজ ডটকমের ভাইস প্রেসিডেন্ট মো: জুবায়ের হোসেন আদালতকে বলেন, অনলাইনে টিকেট পেতে পেমেন্ট করতে ১৫ মিনিট সময় থাকে। কিন্তু সে ১ ঘণ্টা পর পেমেন্ট করেছিল তাই সে টিকেট পায়নি। তবে ৩ দিন পর সে পেমেন্ট করা টাকা ফেরত পেয়েছে।’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান আদালতকে বলেন, ‘মাই লর্ড সহজ ডটকম এটা বলে পার পেতে পারে না। গতকাল ভোক্তা অধিকার তাদের অনিয়ম পেয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে, যেখান থেকে ৫০ হাজার টাকা রনি পাবেন।’

তবে সহজ ডটকমের ভাইস প্রেসিডেন্ট আদালতকে বলেছেন, তারা ভোক্তা অধিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।

একপর্যায়ে হাইকোর্ট বলেন, ‘আজ থেকেই ট্রেনের ছাদে যাত্রী চড়া বন্ধ ঘোষণা করা হলো।’

ট্রেনের টিকেট কালোবাজারি ও ছাদে যাত্রী নেয়া বন্ধের বিষয়ে রেল কর্তৃপক্ষকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন আদালত।

আদালতে রাষ্ট্র পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তার সাথে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।

Tags: ট্রেনট্রেনের ছাদে যাত্রীট্রেনের টিকিটসহজসহজ ডটকমহাইকোর্ট
Previous Post

তালেবানের বিরুদ্ধে অসংখ্য হত্যা ও মানবাধিকার লংঘনের প্রমাণ জাতিসংঘে

Next Post

শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

Next Post
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

অভিনেতা মনোজের ছবি, পুষ্পা টু সিনেমার পোস্টার সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

'পুষ্পা টু'-তে মনোজ?, যা বললেন অভিনেতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT