চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে ‘গুরু’ খ্যাত নির্মাতা মণিরত্নম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:13 অপরাহ্ন 19, জুলাই 2022
in বিনোদন
A A
নির্মাতা মণিরত্নমের ছবি, হাসপাতালে গুরুর সম্মানে।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ভারতের প্রখ্যাত পরিচালক মণিরত্নম। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তাকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে মণিরত্নমের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তবে তার বাবা-মায়ের বয়স ৯০-এর উর্দ্ধে হওয়ায়, তাদের কথা মাথায় রেখে নিজেকে আইসোলেট রাখতে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

এদিকে কদিন পরেই মুক্তি পেতে যাচ্ছে এই নির্মাতার ‘পোন্নিইন সেলভান’ সিনেমাটি। বেশ কিছুদিন ধরেই যার পোস্ট প্রোডাকশন নিয়ে ব্যস্ত ছিলেন এই পরিচালক।

এর আগে গত ৮ জুলাই নির্মাতার ‘পোন্নিইন সেলভান’ সিনেমাটির টিজার প্রকাশ পায়। এ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মণিরত্নম।

তামিল ভাষায় প্রকাশিত ঐতিহাসিক উপন্যাস ‘পোন্নিইন সেলভান’ অবলম্বনে সিনেমাটি তৈরি হয়েছে। এটি লিখেছেন কল্কি কৃষ্ণমূর্তি। চোলা সাম্রাজ্যের রাজা অরুলমোজি বর্মণের জীবনী নিয়ে উপন্যাসটি লেখা হয়েছে।

চিয়ান বিক্রম ও ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত আসন্ন ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। –পিঙ্কভিলা

Tags: ঐশ্বরিয়াকরোনাক্রান্তপরিচালকমণি রত্নমহাসপাতালে ভর্তি
Previous Post

দীপ্ত টিভির দুই পরিচালক ও সাবেক কর্মকর্তার জামিন

Next Post

হুমায়ূন আহমেদ সম্পর্কে যা বললেন শাওন

Next Post
শাওন হুমায়ূন আহমেদের সম্পর্কে কথা বলছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

হুমায়ূন আহমেদ সম্পর্কে যা বললেন শাওন

চ্যানেল আই অনলাইন: ডা. সাবরিনার শুরু থেকে শেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডা. সাবরিনার শুরু থেকে শেষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT