চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় বিএনপি: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 18, জুলাই 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: জনগণের ভোটে নয়, বিদেশি প্রভুদের তুষ্ট করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় বিএনপি।

সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ’র প্রধান কার্যালয়ে সংস্থাটির সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন।

বর্তমান নির্বাচন কমিশনের কোন ক্ষমতা নেই- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ ধরনের বক্তব্য দেশের গণতন্ত্র, সকল সংসদ সদস্য এবং সংবিধান ও আইনের শাসনের প্রতি নির্মম উপহাস ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেন, আসলে দেশের সংবিধান ও আইনের শাসনের প্রতি বিএনপির কোন বিশ্বাস নেই।

বর্তমান সরকার যদি পরিবর্তন না হয় এবং নিরপেক্ষ সরকার যদি না আসে তাহলে দেশে কোন নির্বাচন হবে না- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সরকার পরিবর্তন চায় অথচ নির্বাচনে আসেন না, সরকার পরিবর্তন চাইলে তো নির্বাচনে আসতে হবে।

তিনি বলেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই।

নিরপেক্ষ সরকারের বিষয়ে বিএনপি নেতাদের বারবার কথা বলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জনগণ বিএনপির তথাকথিত নিরপেক্ষ নির্বাচন আগেই দেখেছে।

বিএনপি নেতাদের কাছে নিরপেক্ষ নির্বাচনের ছবক মানায় না, তাদের নেত্রী এক সময়ে বলেছিলেন শিশু ও পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয়- কাজেই বিএনপি নেতাদের নিরপেক্ষ নির্বাচনের কথা দ্বিচারিতার যে রাজনীতি তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের বিষয়টি উচ্চ আদালত কর্তৃক মীমাসিংত ইস্যু, এ নিয়ে নতুন করে আলোচনার কোন সুযোগ নেই।

শেখ হাসিনা থাকলেই নির্বাচন সুষ্ঠু হবে, ওবায়দুল কাদের আবারও বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন শেখ হাসিনা নির্বাচনে কোন প্রকার হস্তক্ষেপ হোক এটা চান না।

সরকার অন্যান্য গণতান্ত্রিক দেশের মত কমিশনকে একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা দিয়ে যাবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সরকার ক্ষমতায় থাকলেও নির্বাচন সংক্রান্ত সবকিছু নির্বাচন কমিশনের অধীনে থাকবে।।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির কাছে নিরপেক্ষতা হলো নির্বাচন কমিশন তখনই নিরপেক্ষ যখন বিএনপি নির্বাচনে জয়ী হবার শতভাগ গ্যারান্টি পাবে।

তিনি বলেন, এ নিশ্চয়তা নির্বাচন কমিশন বিএনপিকে দিতে পারে না।

নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হলে বিএনপির ভাষায় তাদেরকে নির্বাচনে জয়ী হওয়ার গ্যারান্টি দিতে হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরি ও বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় যানজট ও দুর্ঘটনা রোধে শতভাগ মনযোগ দিয়ে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দুর্ঘটনা রোধে সচেতনতার বিষয়ে রাজনৈতিক নেতাদেরও এগিয়ে আসতে হবে।

Tags: আওয়ামী লীগওবায়দুল কাদেরনির্বাচনবিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর
Previous Post

করোনায় আরও ৭ জনের মৃত্যু

Next Post

সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের সাক্ষাৎ

Next Post
বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানের সাক্ষাৎ, দুই দেশের সামরিক নেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের সাক্ষাৎ

সিইসি সংলাপের জন্য আওয়ামী লীগ ও বিএনপিকে আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ-বিএনপিকে সংলাপে বসার আহ্বান সিইসি’র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT