আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের দ্বিতীয় দিন তিনি বলেছেন, আওয়ামী লীগ-বিএনপির মুখোমুখি অবস্থান সংকটকে আরো জটিল করছে। এ অবস্থায় দু’দলকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন সিইসি।








