চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চেয়েছিলাম বেঞ্চের ক্রিকেটাররা খেলুক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 পূর্বাহ্ন 17, জুলাই 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার অনুশীলনের সময় হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে একাদশে পরিবর্তন আসার ইঙ্গিতটা স্পষ্টভাবেই দিয়েছিলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বেঞ্চের খেলোয়াড়দের শক্তি দেখা পরখ করে নেয়াই ছিল তার মূল উদ্দেশ্য।

তবে ম্যাচের আগের দিন টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো বিষয়টি নিয়ে নিজের আপত্তির কথা জানান। লিস্ট-এ ক্রিকেটে রেকর্ড গড়ে দলে ফেরা এনামুল হক বিজয় ডানহাতি হওয়ায় তাকে খেলাতে চাননি। কন্ডিশনের দোহাই দিয়ে লাইনআপে যতটা বেশি সম্ভব বাঁহাতি রাখার দিকে জোর দেন ডমিঙ্গো।

ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার পর যখন তামিম সাংবাদিকদের মুখোমুখি হলেন, অবধারিতভাবে বেঞ্চের সব ক্রিকেটারকে না খেলানোর বিষয়ে তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়। কারণ অধিনায়ক জোর দিয়ে বলার পরও তাইজুল ইসলাম ছাড়া আর কোনো বেঞ্চের খেলোয়াড় একাদশে ছিলেন না।

এ সময় তামিম বলেন, ‘আমি অবশ্যই এটা করতে চেয়েছিলাম। কিন্তু যখন আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলি, তখন তারা মনে করেছে পূর্ণ শক্তির দিকেই আগানো উচিৎ। আমরা সেটাই করেছি।’

প্রায় ২৮ মাস পর ওয়ানডে খেলতে নামা স্পিনার তাইজুল ১০ ওভারে ২ মেইডেন দিয়ে ২৮ রান খরচ করে ৫ উইকেট দেন। ক্যারিয়ারসেরা বোলিংয়ে করে হয়েছেন ম্যাচ সেরা।

তাইজুলকে খেলানোর ব্যাখ্যায় তামিমের ভাষ্য, ‘আমাদের একটা পরিবর্তনই আনা দরকার ছিল। কারণ আমরা জানতাম একই ধরনের উইকেটে আবারো খেলবো। তখন আমাদের একটা পেস বোলার কমায়ে তাইজুলকে খেলানোর সিদ্ধান্ত ছিল।’

‘তবে আমি যে কথা বলছিলাম, আমার অবশ্যই তা ইচ্ছা ছিল। তবে যেটা ম্যানেজমেন্ট বলেছে, আমি সেটাতে কনভিন্স। কারণ আমার কাছে মনে হয় যখন দল ভালো করছে, সেভাবেই আমাদের শেষ করা উচিৎ।’

Tags: তাইজুলতামিমলিড স্পোর্টস
Previous Post

টি-টুয়েন্টি থেকে তামিমের অবসর

Next Post

দেশের প্রথম ভূমি ও গৃহহীনমুক্ত জেলা মাগুরা

Next Post
প্রাকৃতিক পরিবেশে সবজি ও গাছের সমারোহ, গ্রামীণ জীবনধারা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের প্রথম ভূমি ও গৃহহীনমুক্ত জেলা মাগুরা

চিংড়ি মাছের রপ্তানি বাড়ানোর জন্য প্রস্তুত করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতু: সহজ হয়েছে চিংড়ি রপ্তানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT