চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলকনি থেকে বোলার পরিবর্তনের নির্দেশ পাচ্ছেন বাটলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 15, জুলাই 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটাররা বেলকনি থেকে বোলার পরিবর্তনের নির্দেশনা পাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল বা রাগবির মতো ক্রিকেট মাঠে কোচের ভূমিকা কমই থাকে। মাঠের পরিস্থিতি বুঝে নেতৃত্বে মুনশিয়ানা দেখাতে হয় অধিনায়ককে। বোলার পরিবর্তনে রাখতে হয় দক্ষতার ছাপ। সেখানে ভিন্ন পথে হেঁটে চলেছে ইংল্যান্ড। ক্রিকেটের চিরায়ত নিয়ম ভেঙে মাঠের বাইরে থেকে বোলার পরিবর্তনের নির্দেশ দেয়া হচ্ছে অধিনায়ককে। সবশেষ লর্ডসে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও দেখা গেছে এমন দৃশ্য। যা নিয়ে বইয়ে সমালোচনার ঝড়।

ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে ভারতকে ১০০ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে জস বাটলারের দল। ইংলিশ বোলার রিস টপলে ২৪ রানে ৬ উইকেট তুলে একাই রোহিতদের ধসিয়ে দিয়েছেন। এমন জয়ের পর বাহবার পরিবর্তে তিরস্কার মিলছে বাটলারের। অভিযোগ, বিশ্লেষক নাথান লেমন বেলকনি থেকে বোলার পরিবর্তের নির্দেশ দিয়েছেন তাকে। সেই মতোই বোলার ব্যবহার করতেন বাটলার। তাতেই মিলছে সাফল্য।

মাঠের বাইরে থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ এলেও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি থেকে অবশ্য কোনো বিধিনিষেধ দেয়া হয়নি ইংল্যান্ডকে। এমন ঘটনা নতুনও নয় ইংলিশ ক্রিকেটে। ২০২০ সালে সাউথ আফ্রিকা সিরিজ থেকে একই কাজ করে চলেছে দলটি। বেলকনির রেলিং থেকে কার্ড প্রদর্শন করে চলেছেন দলের বিশ্লেষক লেমন। সেই কার্ডে সংখ্যা ও অক্ষরের গোপন নির্দেশনা থাকে। যা বোলার পরিবর্তনের ক্ষেত্রে অধিনায়কে নির্দেশ দিয়ে এসেছে। যা মাঠে অধিনায়কের কর্তৃত্বকেও খর্ব করেছে। যাকে প্রতারণা হিসেবেই দেখছেন ডেইলি টেলিগ্রাফের লেখক সিল্ড বেরি।

‘আমার মতে এটা প্রতারণা। এমসিসির উচিত হোম অব ক্রিকেটে এটাকে স্টাম্প আউট করা। এটি নীতি লঙ্ঘন করে। খেলোয়াড়দের মাঠে নিজেদের চিন্তা থাকা উচিত। ক্রিকেট কিন্তু রাগবি বা ফুটবল খেলা নয়, যেখানে মাঠের বাইরের কোচই রাজা। ইংল্যান্ডের নতুন হোয়াইট বল কোচ ম্যাথিউ মট, হয়তো এটাই বলবে সংখ্যা পোস্ট করা অধিনায়ককে কেবল ‘পরামর্শ’ দেয়া, নির্দেশ নয়। কিন্তু এটা নৈতিকভাবে গ্রহণযোগ্য হতে পারে না।’

এ ব্যাপারে বহু আগেই নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন ইংলিশদের সাবেক অধিনায়ক মাইকেল ভন। সাউথ আফ্রিকার বিপক্ষে এমন কাণ্ডের পর বেলকনি কাণ্ডের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন তিনি।

‘বেলকনিতে একজন বিশ্লেষকের কাছ থেকে পিচে অধিনায়ককে সংকেত পাঠানো হয়েছে! বিশ্ব কি আনুষ্ঠানিকভাবে পাগল হয়ে গেছে!’

সেসময় ভনের কথার জবাবে তখনকার অধিনায়ক ইয়ন মরগান বলেছিলেন, ‘এটি শতভাগ খেলার চেতনার মধ্যে পড়ে। এখানে অপ্রীতিকর কিছু নেই। এটা মাঠে নেয়া আমাদের প্রায় সব সিদ্ধান্তকেই সমর্থন করে। সব অধিনায়কই আলাদা। এটি এমন একটি সিস্টেম যা মাঠে সিদ্ধান্ত নেয়ার সময় আমাদের আবেগকে কিছুটা নিয়ন্ত্রণ করতে ব্যবহার করতে হয়।’

Tags: ইংল্যান্ডবাটলারভনভারতমরগানলিড স্পোর্টস
Previous Post

শনিবার বিকেলে ‘ফুলবউ’

Next Post

আর কোনো খেলোয়াড় কিনবে না রিয়াল

Next Post
রিয়াল মাদ্রিদ কোচ মাঠে নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর কোনো খেলোয়াড় কিনবে না রিয়াল

একজন ব্যক্তি করোনাভাইরাস টিকা নিচ্ছেন, স্বাস্থ্যকর্মী পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আরও ২ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT