চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার বয়স ১০০ হয়নি, এখনই নয় অবসর: বুফন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:56 অপরাহ্ন 15, জুলাই 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল গোলরক্ষক মাঠে খেলছেন, হাসছেন ও গোলপোস্টের দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়ানলুইজি বুফন বলছেন, খুব দ্রুতই ফুটবল থেকে অবসরে যাচ্ছেন না। ৪৪ বর্ষী হয়েও এখনও শক্তিশালী তিনি, এবারের গ্রীষ্মে ২৮তম মৌসুম খেলার প্রস্তুতিও নিচ্ছেন কিংবদন্তি ইতালিয়ান গোলরক্ষক। গত মৌসুমে জুভেন্টাস ছেড়ে শৈশবের ক্লাব পার্মাতে যোগ দিয়েছেন বুফন।

সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে অভিজ্ঞ গোলরক্ষক ২৬টি ম্যাচ খেলেছেন। আরেকটি মৌসুম শুরুর আগে অবসরের বিষয়টি উড়িয়ে দিয়ে আরও একদশক খেলতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।

‘আমার বয়স ১০০ বছর নয়। ৫৫ বছর বয়সে অবসর নেবো? কম বা বেশি হতে পারে। আমি কি অবসরের পর অনুশীলন চালিয়ে যাবো? অনেক বছর ধরে ভাবছি কখন থামব। ১০ বছর ধরে এটি নিয়ে ভাবছি। তারপরও সবসময় এগিয়ে যাচ্ছি।’

অবসরের পর ফুটবলের বাইরের ভিন্ন কোনো পেশা বেছে নিতে পারেন বুফন, ‘আমার অভিজ্ঞতার কথা ফুটবল দুনিয়া জেনেছে। তবে এই দুনিয়াতেই থাকব কিনা, শতভাগ নিশ্চিত নই।’

‘হয়তো অন্যকিছু করার চিন্তা করবো। ফুটবল সম্পর্কে ধারণা রাখি। দুনিয়ার অন্যসব কিছু আমি জানতে কৌতূহলী।’

১৯৯৫ সালে পার্মায় বুফনের ক্লাব ক্যারিয়ারের অভিষেক। পরে জুভেন্টাস হয়ে পিএসজিতে যান। আবারও জুভেন্টাসে ফিরেছিলেন। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ৯৫৬ ম্যাচ। তুরিনের বুড়িদের হয়ে ১০বার সিরি আ শিরোপাসহ অসংখ্য ট্রফি জিতেছেন।

ইতালির হয়ে সর্বাধিক ১৭৬টি ম্যাচ খেলার রেকর্ডও বুফনের। ২০০৬ সালে বিশ্বকাপ জয় তার ক্যারিয়ারের স্মরণীয় অর্জন।

আরও চালিয়ে যেতে চান খেলা। বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার ফুটবলার হতে অবশ্য সেজন্য বুফনকে লম্বা পথ পাড়ি দিতে হবে। ৫৫ বর্ষী জাপানি ফুটবলার কাজুয়োশি মিউরা সুজুকা পয়েন্ট গেটার্সের হয়ে এখনও খেলে চলেছেন। তিনিই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার ফুটবলার।

Tags: ইতালিজুভেন্টাসবুফনলিড স্পোর্টস
Previous Post

২০২৫ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ টোকিওতে

Next Post

প্রাইভেট কার-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

Next Post
প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষের দৃশ্য, আহত ও প্রত্যক্ষদর্শীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাইভেট কার-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

দুটি মানুষ একটি মোটরসাইকেলে বসে আছেন, একজনের হাতে বন্দুক ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার বিকেলে ‘ফুলবউ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT