চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয়ে ‘শিরোনামহীন’ এর ইশতিয়াক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:34 অপরাহ্ন 15, জুলাই 2022
in বিনোদন
A A
অভিনয়ে শিরোনামহীন এর ইশতিয়াকের ছবি, বাংলার জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

গায়ক হিসেবে শ্রোতাদের মনে জায়গা পেয়েছেন জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীন এর গায়ক শেখ ইশতিয়াক। এবার তিনি একটি শর্টফিল্মে অভিনয় করলেন। যেটির নাম ‘হরিহর’।

হরিহর শব্দটির অর্থ আপন কেউ, আত্মার সম্পর্ক। কিছু বন্ধু থাকে যাদের সাথে সম্পর্ক টা এমন হয়। যেহেতু বন্ধুত্বের গল্পে নির্মিত হয়েছে এটি তাই এর নামকরণ করা হয়েছে হরিহর, জানালেন পরিচালক সাদেক সাব্বির।

এতে আরও অভিনয় করেন সাব্বির আহমেদ ও সাইমা স্মৃতি। পরিচালক জানান,  এটি মূলত বন্ধুত্বের গল্পে নির্মিত। শুক্রবার রাত ১১ টা ৫৫ মিনিটে একটি বেসরকারি টিভিতে প্রচারের পর হরিহর ওটিটি প্লাটফর্ম বায়স্কোপেও দেখা যাবে।

পরিচালক সাদেক সাব্বির বলেন, যেহেতু ওটিটি নির্ভর কাজ, তাই একটু শিল্পী নির্বাচনে ভিন্নতা রাখতে চাচ্ছিলাম। অনিমেষ দাদাকে ইশতিয়াকের নাম দিলে উনি রাজি হয়ে যান। তাছাড়া ওর লুকের জন্য আমার গল্পে স্ক্রিনে খুব ভালো লাগবে বলেই মনে হয়েছিল। দীর্ঘদিনের সম্পর্কের কারণে ওর দক্ষতা নিয়ে আগেই আমার ধারণা ছিল।

নির্মাতা বলেন, ইশতিয়াককে রিকোয়েস্ট করলে প্রথমে সে অভিনয় করতে চায়নি। যেহেতু সে আমার ভার্সিটির ছোট ভাই তাই সম্পর্কের কারণে আর না করতে পারেনি। শেষ পর্যন্ত কাজটা আমরা একসঙ্গে করতে পেরেছি।

পরিচালক বলেন, আমি গল্পটা নিয়ে খুবই আত্মবিশ্বাসী। এটি দর্শকের ভাল লাগবে। কারণ বন্ধু ছাড়া মানুষ অচল। বন্ধু আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বন্ধুত্বের নানা দিক এতে তুলে ধরেছি। শেখ ইশতিয়াক গানের মানুষ হলেও তিনি খুবই চমৎকার অভিনয় করেছেন।

হরিহর একটি আলফা আই প্রোডাকশন। প্রযোজনা করেন শাহরিয়ার শাকিল ও ক্রিয়েটিভ প্রোডিউসার ছিলেন অনিমেষ আইচ।

Tags: আলফা আইবায়স্কোপলিড বিনোদনশর্টফিল্মশিরোনামহীনশেখ ইশতিয়াক
Previous Post

সৌদি ক্লাবের সেই প্রস্তাব প্রত্যাখ্যান রোনালদোর

Next Post

ফ্ল্যাট থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেতার মরদেহ

Next Post
ফ্ল্যাট থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেতার মরদেহ, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্ল্যাট থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেতার মরদেহ

বৃষ্টির পানিতে হাত ধুচ্ছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী তিন দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT