চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই কৌশলগত পরিবর্তনে সফল বাংলাদেশ  

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 পূর্বাহ্ন 14, জুলাই 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডে জয়ের পরও একাদশে আনা হয়েছিল পরিবর্তন। আগের ম্যাচে বল হাতে উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ ওভারে মাত্র ২৫ রান দিয়েছিলেন তাসকিন আহমেদ। অথচ পরের ম্যাচেই তাকে বাদ পড়তে হল।

ম্যাচ শেষে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানালেন কৌশলগত কারণেই তাসকিনকে একাদশের বাইরে রাখতে হয়েছে। একইসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বললেন তাকে দলে না রাখার কথা।

‘তাসকিনেরটা আমার কাছে মনে হয় খুবই দুর্ভাগ্যজনক। সে আসলে ভালো বল করছিল। কালকে যখন উইকেট দেখতে এলাম, তখন চিন্তা করলাম আমাদের আরেকজন বেশি স্পিনারের দরকার। বাড়তি ব্যাটসম্যান থাকলে ভালো হয়। কারণ এই উইকেটে পর পর দুটি উইকেট হারানো যাবে না। বল মারাত্মক স্পিন করছিল। আমরা এ কারণেই পরিবর্তন এনেছি। এটা পুরোটাই কৌশলগত কারণ।’

স্পিন শক্তি বাড়াতে তাসকিনের পরিবর্তে খেলেছেন মোসাদ্দেক হোসেন। টসে জিতে ফিল্ডিং নিয়ে তার হাতেই বল তুলে দিয়েছিলেন তামিম। নতুন বলে প্রতিপক্ষের ব্যাটারদের মোসাদ্দেক একেবারেই আগ্রাসী হতে দেননি। পুরো ১০ ওভার বোলিং করে দিয়েছেন ৩৫ রান।কাইল মায়ার্সকে বোল্ড করে মাঠ ছাড়া করেন।

আরও একটি কৌশলে দলের সফলতার কথা জানালেন তামিম। ওপেনিংয়ে লিটন দাসের পরিবর্তে তার সঙ্গে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত। দুই বাঁহাতি ব্যাটারের ওপেনিংয়ে নামার কারণ টাইগার অধিনায়ক খোলাসা করেন।

‘বল অনেক স্পিন করছিল। ডান হাতির (ব্যাটার) জন্য অবশ্যই কঠিন হতো। আমি আর শান্ত যখন ওপেন করতে গেলাম, আমরা বলছিলাম যদি রান নাও হয়, কোনো সমস্যা নাই। ওদের ওভারগুলো শেষ হয়ে গেলেও আমাদের হাতে ৩০ ওভারের মতো থাকবে। আমাদের ৪৮ রানের একটা ভালো জুটি হয়েছে। ৪৮ রান দেখতে কম লাগতে পারে, তবে এই উইকেটে ৪৮ রান ১০০ রানের মতোই।’

‘আমি অবশ্যই বলবো, শান্তকে দিয়ে ওপেন করানো লিটনের অসাধারণ সিদ্ধান্ত ছিল। ফিল্ডিংয়ের শেষের দিকে ও এসে আমাকে বলল, “ভাই যদি আপনারা দুইজন ওপেন করেন তাহলে কেমন হয়?” কারণ বাঁহাতি বোলাররা ওদের মূল অস্ত্র ছিল। আমি মনে করি ওর সিদ্ধান্তটা অসাধারণ ছিল।’

Tags: গায়ানাতামিমতাসকিনমোসাদ্দেকলিড স্পোর্টসশান্ত
Previous Post

আন্দোলন দমাতে সেনাবাহিনীকে সব কিছু করার নির্দেশ

Next Post

কন্যার মা-বাবা হলেন ছোট পর্দার নওশীন-হিল্লোল

Next Post
নবজাতক শিশুকে নিয়ে মা-বাবার খুশির মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কন্যার মা-বাবা হলেন ছোট পর্দার নওশীন-হিল্লোল

বাংলাদেশ ক্রিকেটার তামিমের সাক্ষাৎকারের ছবি, মাঠে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন সময় এসেছে বেঞ্চের খেলোয়াড়দের শক্তি দেখার: তামিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT