চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুমরাহর তোপে ১০ উইকেটে জিতল ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:21 পূর্বাহ্ন 13, জুলাই 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা জয়ের উদযাপন করছে, বুমরাহর তোপে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টির প্রথম দুই ম্যাচে ভারতীয় বোলারদের সামনে পাত্তা পায়নি ইংল্যান্ড। ওয়ানডের প্রথম ম্যাচেও হল সেটাই। এক জাসপ্রীত বুমরাহই গুঁড়িয়ে দিলেন ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনকে। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোনো ভুল করেননি ভারতের দুই ওপেনার। কোন উইকেট না হারিয়েই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক রোহিত শর্মা ও শেখর ধাওয়ান।

মঙ্গলবার ওভালে স্বাগতিক ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে ভারত। ওয়ানডেতে এটি ভারতের সপ্তমবার ১০ উইকেটের জয়। বিশাল ব্যবধানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল রোহিত শর্মার দল।

ঘাসের উইকেটে শুরু থেকে যথেষ্ট সুইং ও বাড়তি বাউন্স পাচ্ছিলেন ভারতীয় পেসাররা। ম্যাচের দ্বিতীয় ওভারে প্রথম আঘাতটি হানেন বুমরাহ, শূন্য রানে সাজঘরে ফেরান জেসন রয়কে।

পরের ওভারে টেস্ট অধিনায়ক স্টোকসকে ফেরান শামি। জনি বেয়ারস্টোও টানতে পারেননি দলকে। তাকে কট বিহাইন্ড করার পর লিভিংস্টোনকে বোল্ড করেন বুমরাহ। তাতে ২৬ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে ফেলে বিশ্ব চ্যাম্পিয়নরা।

পাল্টা আক্রমণে চাপ সামলানোর চেষ্টা করেন মইন আলী ও জস বাটলার। ১৪ রানে প্রসিধ কৃষ্ণাকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন মইন আলী। এরপর বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি বাটলারও। ৩০ রান করে শামির বলে ধরা পড়েন জাদবের হাতে।

শেষ তিন ব‍্যাটসম‍্যানকে নিয়ে কোনেমতে দলের রান একশ পার করেন ডেভিড উইলি। ব্রাইডন কার্সকে বিদায় করে ক‍্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নেন বুমরাহ। পরের ওভারে উইলিকে বোল্ড করে ইংল‍্যান্ডের ইনিংস গুটিয়ে দেন তিনি।

১৯ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার বুমরাহ। শুধু তাই নয় ডানহাতি পেসারের ক্যারিয়ারেরও সেরা ফিগার এটি।

রান তাড়ায় প্রথম বলেই ভাঙতে পারত ভারতের শুরুর জুটি। তবে ধাওয়ানকে রান আউটের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি বেয়ারস্টো। এর বাইরে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি ইংল‍্যান্ড। সাবধানী ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান অভিজ্ঞ দুই ওপেনার।

৭ চার ও ৫ ছয়ে ৭৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন রোহিত শর্মা। উইকেটের অন্য প্রান্তে ধাওয়ান অপরাজিত ছিলেন ৫৪ বলে ৩১ রান করে।

Tags: ইংল্যান্ডবুমরাহভারতরোহিতলিড স্পোর্টস
Previous Post

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মালদ্বীপ পালিয়ে গেছেন

Next Post

লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড

Next Post
ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়রা মাঠে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT