চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্য সফরে বিমান বাহিনী প্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:32 অপরাহ্ন 11, জুলাই 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিমান বাহিনী প্রধানের ছবি, রাশিয়া সফররত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান সস্ত্রীক ও দু’জন সফরসঙ্গীসহ যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

রোববার সাত দিনের সরকারী সফরে তিনি ঢাকা ছাড়েন। সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযাগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নূর ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

এতে আরও বলা হয়,  চীফ অব দ্যা এয়ার স্টাফ, রয়্যাল এয়ার ফোর্স এয়ার চিফ মার্শাল স্যার মাইক উইগস্টন-এর আমন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের এই সফর।

যুক্তরাজ্য সফরের সময় বিমান বাহিনী প্রধান হারকিউলিস সি-১৩০ বিমানের রক্ষণাবেক্ষণ, পরিবর্তন ও সংস্কার প্রতিষ্ঠান ‘মার্শাল এ্যারোস্পেস ফ্যাসিলিটি’ পরিদর্শন করবেন।

এরপর তিনি রয়্যাল এয়ার ফোর্স কর্তৃক আয়োজিত লন্ডনের স্যাভয় প্লেসে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল এয়ার চীফস কনফারেন্স’-এ যোগদান করবেন। ওই কনফারেন্সে পরিচালনগত সমন্বয়, প্রযুক্তিগত পরিবর্তন, ডিজিটাল তথ্য ও দক্ষতা বিষয়ক গুরুত্বপুর্ণ সেমিনার অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানগণ এই কনফারেন্সে যোগদান করবেন।

এছাড়াও তিনি রয়্যাল এয়ার ফোর্সের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আরএএফ ফেয়ারফোর্ডে অনুষ্ঠিতব্য পৃথিবীর সবচেয়ে বড় এয়ার শো ‘রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার ট্যাটু-২০২২’ তে যোগদান করবেন।

সবশেষে বিমান বাহিনী প্রধান লন্ডনের ফার্নবোরো শহরে অনুষ্ঠিতব্য ‘ফার্নবোরো ইন্টারন্যাশনাল এয়ার শো-২০২২’ পরিদর্শন করবেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান আগামী ২০ জুলাই দেশে প্রত্যাবর্তন করবেন।

Tags: বিমান বাহিনী প্রধান
Previous Post

কাঁচা চামড়ার বাড়তি দাম

Next Post

চট্টগ্রামের পটিয়ায় বাস-অটোরিকশার সংর্ঘষে ৬ জন নিহত

Next Post
চট্টগ্রামের পটিয়ায় বাস-অটোরিকশার ভয়াবহ দুর্ঘটনা, আহত ও নিহতের সংখ্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের পটিয়ায় বাস-অটোরিকশার সংর্ঘষে ৬ জন নিহত

পদ্মা সেতুর দৃশ্য, রাতে আলোকসজ্জা সহ, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ আনন্দ উপভোগ করতে পদ্মা সেতুতে মানুষের ভীড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT