চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌরভের ৭ মাসে সাত অধিনায়ক থাকা নিয়ে সাফ কথা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:42 অপরাহ্ন 09, জুলাই 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
সৌরভ গাঙ্গুলী ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক, সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেটে বিভিন্ন ফরম্যাটে এক অদ্ভুত অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। গত ৭ মাসে সাত অধিনায়কের মুখ দেখেছে টিম ইন্ডিয়া। নেতৃত্বের ব্যাটন বিরাট কোহলির কাছ থেকে রোহিত শর্মার কাছে যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়কত্ব করেন রোহিত। 

তবে সাউথ আফ্রিকা সিরিজে ওয়ানডেতে নেতৃত্ব দেন লোকেশ রাহুল। টি-টুয়েন্টিতে সিরিজে অধিনায়ক ছিলেন রিশভ পান্ট। আয়ারল্যান্ড টি-টুয়েন্টি সিরিজে আবার হার্দিক পান্ডিয়াকে দলের নেতৃত্বের সুযোগ দেয়া হয়েছিল।

এর মধ্যে দুটি টি-টুয়েন্টি প্রস্তুতি ম্যাচে ভারতের নেতৃত্বে ছিলেন দিনেশ কার্তিক। এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টে জাসপ্রিত বুমরাহ ছিলেন নতুন অধিনায়ক।

অতিমাত্রায় ব্যস্ত সূচি ও রোহিতের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে গত ৭ মাসে সাত অধিনায়ক পেয়েছে ভারতীয় ক্রিকেট দল।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী অধিনায়কত্বের ঘনঘন পরিবর্তনের বিষয়ে মুখ খুলেছেন। তার মতে, এমনটি অনিবার্য পরিস্থিতির কারণে ঘটেছে।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘এত অল্প সময়ের মধ্যে সাতজন ভিন্ন অধিনায়ক থাকা আদর্শ নয়। আমি এ ব্যাপারে একমত। তবে অনিবার্য পরিস্থিতির কারণে এটি ঘটেছে।

রোহিত সাদা বলের ক্রিকেটে সাউথ আফ্রিকায় নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু সফরের আগে চোটে পড়েছিল। তাই আমরা রাহুলকে ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলাম তারপর সম্প্রতি সাউথ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ শুরুর একদিন আগে রাহুল চোট পায়।’

বারবার অধিনায়ক বদলের কারণে হেড কোচ রাহুল দ্রাবিড়কে কঠিন চ্যালেঞ্জের ভেতর দিয়ে যেতে হয়েছে বলেও জানান সৌরভ। একইসঙ্গে বললেন, পরিস্থিতি কারোর নিয়ন্ত্রণে ছিল না।

‘ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলার সময় রোহিতের করোনা হয়েছিল। এই পরিস্থিতির জন্য কারোর দোষ নেই। ক্যালেন্ডার এমনভাবে তৈরি যে আমাদের খেলোয়াড়দের বিরতি দিতে হয়েছে। তারপর ইনজুরি হয়েছে। বেশি খেলার চাপ সামলানোর ব্যবস্থাপনাটাও বড় কারণ।’

Tags: অধিনায়কটিম ইন্ডিয়াভারতীয় ক্রিকেট দললিড স্পোর্টসসৌরভ
Previous Post

ঈদ জামাতে স্বাস্থ্যবিধি মানতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা

Next Post

হজের মূল আনুষ্ঠানিকতা শেষে হাজিদের ঈদ উদযাপন

Next Post
হজের আনুষ্ঠানিকতা শেষে হাজিরা মক্কা মসজিদে প্রার্থনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হজের মূল আনুষ্ঠানিকতা শেষে হাজিদের ঈদ উদযাপন

টোল প্লাজার গাড়ি ও বাসের সারি, পদ্মা সেতু সংযোগের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুতে একদিনে রেকর্ড পরিমাণ টোল আদায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT