চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিনজো আবের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:44 পূর্বাহ্ন 09, জুলাই 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শিনজো আবের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক প্রকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’র মৃত্যুতে আজ শনিবার রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এ উপলক্ষে আজ বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এছাড়াও জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের বিদেহী আত্মার শান্তি কামনায় আজ বিশেষ প্রার্থনার আয়োজন করা হচ্ছে।

এর আগে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালনের কথা প্রজ্ঞাপনের মাধ্যমে জানায় সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে আগামী ৯ জুলাই শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শোক জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার পশ্চিম জাপানের নারা শহরে একটি কর্মসূচিতে বক্তৃতা করছিলেন শিনজো আবে। তার চারপাশে ছিল অনেক মানুষ। মঞ্চে উঠে বক্তৃতা করছিলেন শিনজো আবে। এসময় তার পেছনের দিকে গুলি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দীর্ঘ সময় জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী অ্যাবে ২০০৬ সালে প্রথমে এক বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত আবারও জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Tags: শিনজো আবে
Previous Post

টেকনাফের শীর্ষ অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

Next Post

‘আমি সবসময় বিশ্বাস করছিলাম, ম্যাচ ঘোরাতে পারবো’

Next Post
টেনিস খেলোয়াড়ের জয় উদযাপন, দর্শকদের মাঝে উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি সবসময় বিশ্বাস করছিলাম, ম্যাচ ঘোরাতে পারবো’

সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন, বিপদ সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়কে গেল দুই ভাইসহ ৪ জনের প্রাণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT