চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ আনন্দে ‘থর’, প্রেম ও প্রলয়ে মাতবে ঢাকার দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:42 অপরাহ্ন 07, জুলাই 2022
in বিনোদন
A A
এন্ডগেম সিনেমার মূল চরিত্ররা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আজহাকে কেন্দ্র করে স্টার সিনেপ্লেক্সে আসছে হলিউডের এ সময়ের অন্যতম আলোচিত ছবি ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’।

৮ জুলাই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে ছবিটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে মার্ভেল ভক্তদের কাঙ্খিত এ ছবি। দর্শকদের ঈদ বিনোদনে এটি বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

এরইমধ্যে ছবির অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। টিকেটের জন্য দর্শকদের দীর্ঘ লাইনও লক্ষ্য করা গেছে। অনলাইনে এবং কাউন্টারে প্রচুর দর্শক টিকেটের জন্য রীতিমত হুমড়ি খেয়ে পড়েছেন বলে জানান স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ।

মার্ভেল ভক্তদের সময়টা ইদানিং ভালোই যাচ্ছে। একের পর এক সিরিজ আর সিনেমায় ভরপুর সুপারহিরোর জগৎ আলোড়িত করছে তাদের। সেই পালে হাওয়া দিতে এবার আসছে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’। গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সির সঙ্গে মহাকাশে পাড়ি জমানোর পর অনেক দিন ধরেই নিখোঁজ থর। শেষ দেখা মিলেছিল অ্যাভেঞ্জারসদের সঙ্গে মিলে থানোসকে হারানোর সময়। নিজের নগরী এজগার্ডের দায়িত্ব ভ্যালকায়রির হাতে সঁপে এক প্রকার অবসরেই চলে গেছে ওডিনপুত্র। কিন্তু ট্রেলারে দেখা গেছে, অবসর নিলেও বসে নেই থর। বাঁচিয়ে চলেছে নানা গ্রহকে। চমক হিসেবে আট বছর পর ফিরে এসেছে থরের বান্ধবী জেইন। রহস্যময়ভাবে থরের হাতুড়ি আর শক্তি দুটোই আছে তার কাছে। সেই রহস্য উদ্ঘাটনের ফাঁকেই হাজির সুপারভিলেন গর দ্য গড বুচার, যার মূল লক্ষ্য থরসহ সব দেবতাকে ধ্বংস করা। চরিত্রটিতে অভিনয় করেছেন সবার প্রিয় ব্যাটম্যানখ্যাত অভিনেতা ক্রিস্টিয়ান বেল। এ ছাড়া থরের চরিত্রে ক্রিস হেমসওয়ার্থ তো থাকছেনই।

সিনেমায় পিটার কুইলের চরিত্রে থাকছেন ক্রিস প্যাট, জিউসের চরিত্রে রাসেল ক্রো, ভ্যালকারিন হিসেবে টেসা থম্পসন। বিরতি দিয়ে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ফিরেছেন নাটালি পোর্টম্যান। গল্পটিতে জেন ফস্টারকে ফিরিয়ে আনা হয়েছে। ২০১১ সালে কেনেথ ব্রানা পরিচালিত থরে নাটালি এ চরিত্রটি করেছিলেন। পরবর্তী সিনেমাগুলোয় জেন ফস্টারের উপস্থিতি ছিল না। এবারের ছবিতে জেন ফস্টার শক্তিশালী এক চরিত্র হয়ে ফিরছে।

এই মুহুর্তে আলোচনার তুঙ্গে আছে প্রেম ও প্রলয়ের সিনেমাটি। থর এবং তার সঙ্গী সাথীদের জন্য মহাকাশের দুর্ধর্ষ অভিযান কেমন হয়, তাই দেখার অপেক্ষায় দর্শকেরা।

Tags: ক্রিস হেমসওয়ার্থক্রিস্টিয়ান বেলটেসা থম্পসনথরনাটালি পোর্টম্যানরাসেল ক্রোলিড বিনোদনস্টার সিনেপ্লেক্স
Previous Post

ভোগান্তিহীন ঈদযাত্রা অব্যাহত থাকুক

Next Post

রোনালদোকে ইংল্যান্ডেই রাখবেন বোয়েলি

Next Post
রোনালদো ফুটবল মাঠে বল হাতে, প্রস্তুত খেলায় অংশ নিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোকে ইংল্যান্ডেই রাখবেন বোয়েলি

রাজধানীর পশুর হাটে গবাদি পশু ও ক্রেতাদের ভিড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

জমজমাট হচ্ছে রাজধানীর পশুর হাট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT