চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ভাইসব প্রোডাকশন এর ২০ নাটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:35 পূর্বাহ্ন 07, জুলাই 2022
in বিনোদন
A A
নাটক প্রযোজনা দলের সদস্যরা ঈদে আনন্দের মুহূর্তে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরবানীর ঈদে বর্নিল সাজে সাজিয়েছে ‘ভাইসব প্রোডাকশন’। দেশের সুপরিচিত এ প্রযোজনা প্রতিষ্ঠানটি নামী নির্মাতা, শিল্পী ও কলাকৌশলীদের ২০টি নাটক আনছে। এসব নাটক দিয়ে ঈদ মাতাবে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

জানা গেছে, সাত পর্বের ধারাবাহিকসহ ২০টি একক নাটক নির্মাণ করেছে ‘ভাইসব প্রোডাকশন’। আসন্ন ঈদে দেশের বিভিন্ন টেলিভিশনগুলোর ঈদ অনুষ্ঠানমালায় দর্শকরা নাটকগুলো দেখতে পাবেন।

জনপ্রিয় পরিচালক মোস্তফা কামাল রাজ এবার ঈদে প্রথম ভাইসব প্রোডাকশনের সাথে দু’টি কাজ করেছেন। নাটক দু’টো হলো ‘চীরকুমার সংঘ (২০২২ সংস্করণ)’ এবং ‘করাপশন’। নাটকটিতে অভিনয় করেছেন সামিরা খান মাহি, হাসান মাসুদ, কচি খন্দকার, সিদ্দিক, জামিল, সোহেল খান এবং অনিক।

রাজের আরেক নাটক ‘করাপশন’। এ নাটকে অভিনয় করেছেন তারিক আনাম খান। আরও আছেন তাসনিয়া ফারিণ, সাজু খাদেম, হাসান মাসুদ, ডা. এজাজসহ অনেকেই অভিনয় করেছেন।

নিলয় আলমগীর ঈদের বিগ বাজেটের নাটক ‘কিসমত’ আনছেন। সঙ্গে নায়িকা তানিয়া বৃষ্টি। ‘কিসমত’ নাটকটির রচনা এবং পরিচালনায় রয়েছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। এছাড়া হৃদয়ের ঈদের বিশেষ রোমান্টিক কমেডি ফিকশন ‘ক্লাসমেট’ অভিনয় করেছেন নিলয় আলমগীর এবং সেমন্তি সৌমি।

পরিচালক হৃদয় নিয়ে আসছেন মুশফিক ফারহান এবং সামিরা খান মাহি অভিনিত ‘আতঙ্ক’ নাটকটি। নির্মাতা মাইদুল রাকিব এবার ঈদে ভাইসব প্রোডাকশনের সাথে দু’টি কাজ করেছেন। একটি হলো নায়ক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে ‘আম্মাজান’ যেখানে মানুষ তাদের প্রিয় নায়ক মান্নার কাজের কিছুটা হলেও ছায়া পাবেন। নাটকটিতে আম্মাজানের চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু।

নিয়ল আলমগীর এবং হিমিকে নিয়ে নির্মিত নাটক ‘ঝগড়াটে বউ’। ‘মিট মাই বয়ফ্রেন্ড’ এর পর নির্মাতা হাসিব হোসেন রাখি আবারও শামীম হাসান সরকার এবং নিশাত প্রিয়ম জুটিকে নিয়ে তৈরী করলেন কমেডি ধাচের ফিকশন ‘গার্লফ্রেন্ড শুধু খাইতে চায়’। মিশু সাব্বির এবং সানজানা সরকার রিয়াকে নিয়ে তৈরী করেছেন ঈদের আরেকটি বিশেষ নাটক।

মহিন খানের পরিচালনায় কমেডি ধাচের গল্পে নিলয় আলমগীর এবং জে এস হিমিকে নিয়ে তৈরী করেছেন ‘জমিদারের নাতি’। ‘ক্রাস যখন বেয়াইন’ নামের আরেকটি নাটকে অভিনয় করেছেন জাহের আলভী এবং অহনা রহমান।

নির্মাতা এম আই জুয়েল মিশু সাব্বির, সারিকা সাবরিন, সাচ্চু, অনিককে নিয়ে নির্মাণ করেছেন ‘পালিয়ে বিয়ে’। সাখাওয়াত মানিক অভিনেতা মিশু সাব্বির এবং নীলাঞ্জনা নীলাকে নিয়ে তৈরি করছেন নাটক শেয়ার ফিফটি ফিফটি। নাটকটি এটিএন বাংলায় সম্প্রচার হবে।

এছাড়া নির্মাতা শহীদ উন নবী ভাইসব প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মাণ করছেন ৭ পর্বের বিশেষ ধারাবাহিক। সম্পূর্ণ রিসোর্টে নির্মিত কমেডি ধাচের এই নাটক অভিনয় করেছেন শামীম হাসান সরকার, সারিকা সাবা, তামিম মৃধা, সেমন্তি সৌমি, অনিক এবং আরো অনেকেই। নাটকটি গোল্লাছুট ইউটিউব চ্যানেলে সম্প্রচার হবে।

চলতি বছর ভাইসব প্রোডাকশন থেকে শতাধিক নাটক নির্মিত হয়েছে। প্রতিষ্ঠানটির কর্ণধার সুজন মাহমুদ বলেন, ঈদকে ঘিরে ভাইসব প্রোডাকশন নিয়মিতভাবে দর্শকদের ব্যতিক্রমী ধাচের নাটক নির্মাণ করছে। গত ঈদুল ফিতরের নাটকগুলো দর্শকরা ভালোভাবে গ্রহণও করেছেন। তাই আসন্ন ঈদকে সামনে রেখে দর্শকদের বিনোদন দিতে ভাইসব প্রোডাকশন সুন্দর গল্পের নাটক নির্মাণ করেছে। গত ঈদের মতো এই নাটকগুলোও দর্শকরা আবারো ভালোভাবে গ্রহণ করবেন বলে আমাদের বিশ্বাস।

Tags: কচি খন্দকারজামিলতামিম মৃধাতারিক আনাম খানতাসনিয়া ফারিণনিলয় আলমগীরশামীম হাসান সরকারসাজু খাদেমসামিরা খান মাহিসারিকা সাবাসিদ্দিকসোহেল খানহাসান মাসুদ
Previous Post

সালমানের পর তার আইনজীবীকে হত্যার হুমকি

Next Post

এক ছবিতে মেয়ে ও মায়ের চরিত্রে ঐশ্বরিয়া!

Next Post
ঐশ্বরিয়া চরিত্রে মেয়ে ও মায়ের রূপে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ছবিতে মেয়ে ও মায়ের চরিত্রে ঐশ্বরিয়া!

শ্রীলঙ্কা ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় টেস্টের আগে ৪ লঙ্কানের করোনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT