চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬০ মিলিয়নে বার্সায় রাফিনহা, জানাচ্ছেন রোমানো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:53 অপরাহ্ন 07, জুলাই 2022
in ফুটবল, স্পোর্টস
A A
রাফিনহা লিভারপুলের জার্সিতে ফুটবল খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দলবদলের খবর আগেভাগেই বলে দেয়ার আলাদা সুনাম আছে ফ্যাব্রিজিও রোমানোর। ইতালিয়ান সাংবাদিকের দেয়া সবশেষ খবর, বার্সার পথে হাঁটতে শুরু করেছেন লিডস ইউনাইটেড তারকা রাফিনহা। পাঁচ বছরের চুক্তিতে ৬০ মিলিয়নে দেনদরবার নিষ্পত্তি হওয়ার কথা জানিয়েছে তিনি।

গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে লিডসের অবনমন ঠেকাতে সেরাটা নিংড়ে দিয়েছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। ৩৫ ম্যাচে ১১ গোল ও তিন অ্যাস্টিস্ট করেছেন। ফলাফল, চেলসি থেকে ডাক আসে। চেলসি ডাকে লিডস সাড়া দিলেও সায় দেননি ২৫ বর্ষী রাফিনহা। ততক্ষণে বার্সায় মন চলে গেছে তার। কারণ ভালো আগ্রহ দেখিয়েছে কাতালান ক্লাবটি। রোমানোর তথ্যে খবর, চেলসিকে টপকে রাফিনহাকে পাওয়ার দৌড়ে অনেক এগিয়ে বার্সাই।

‘রাফিনহাকে পেতে তার বাবা এবং এজেন্ট ডেকোকে চাপ দিচ্ছে বার্সা। রাফিনহার চুক্তি প্রস্তুত। এটি পাঁচ বছরের চুক্তি। কিন্তু লিডস এখনও বার্সেলোনার প্রস্তাব গ্রহণ করেনি। আমরা সেটা দেখার অপেক্ষায় রয়েছি।’

বার্সার অর্থনৈতিক সমস্যার কথা নতুন করে কিছু বলার নেই। গত মেয়াদে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে লা লিগা শিরোপা হারাতে হয়েছে। অর্থনৈতিক দীনতা থাকলেও আক্রমণে গতি আনতে দলে নতুন ফুটবলারের বিকল্প নেই জাভি হার্নান্দেজের। তাই রাফিনহাকে দলে টানতে অর্থ ঢালতে প্রস্তুত বার্সা কোচ।

‘বার্সা শেষপর্যন্ত লিডসের সাথে চুক্তি সম্পন্ন করতে পারে কিনা তা বোঝার জন্য এই সপ্তাহটি গুরুত্বপূর্ণ। এটি ৬০ মিলিয়ন পাউন্ডের একটি চুক্তি। বার্সেলোনা ৫০ মিলিয়ন প্লাস ও অ্যাড হিসেবে আরও ১০ মিলিয়ন প্রস্তাব করেছে। তবে চেলসি এখনও আশায় আছে। দেখা যাক আলোচনা থেকে বেরিয়ে যেতে তাদের কত সময় লাগে। তবে রাফিনহা বার্সেলোনাকে প্রাধান্য দিচ্ছেন।’

Tags: চেলসিফ্যাব্রিজিও রোমানোবার্সারাফিনহালিড স্পোর্টসলিডস ইউনাইটেড
Previous Post

কে হচ্ছেন বরিস জনসনের উত্তরসূরী

Next Post

এক হাজার গরু-ছাগল ঢাকায় এলো ক্যাটল স্পেশাল ট্রেনে

Next Post
Cow tied to a train carriage in a railway station in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

এক হাজার গরু-ছাগল ঢাকায় এলো ক্যাটল স্পেশাল ট্রেনে

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্রের বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার্তদের পাশে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT