চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক আবীর হাসান মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:08 অপরাহ্ন 07, জুলাই 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সাংবাদিক আবীর হাসানের পোর্ট্রেট ছবি, গা dark background. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ আবীর হাসান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

প্রথমে স্ট্রোক এবং পরে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আবীর হাসান। কয়েক বছর আগে তিনি দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলেন।

আবীর হাসান বর্ণাঢ্য কর্মজীবনে চ্যানেল আই ও জনকণ্ঠসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। তিনি ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসেবেও কাজ করেছেন।

১৯৫৬ সালে গাজীপুরে জন্ম নেওয়া আবীর হাসান মাত্র ১৬ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় রয়টার্সের চাকরি নিয়ে ইসরায়েল-লেবানন যুদ্ধ কাভার করতে দেশ ছাড়েন। লিবিয়া, ইটালি, প্যালেস্টাইন প্রবাসী জীবনে নানান কাজে জড়ান।

প্যালেস্টাইনের স্বাধীনতাকামী গেরিলাদের হয়েও যুদ্ধে অংশ নেন। লিবিয়ায় বসবাসকালে বঙ্গবন্ধুর খুনীদের সেখান থেকে বের করে দেবার জন্য সোচ্চার হন আবীর হাসান। পরবর্তীতে ইটালিতে ফাইন আর্টসে উচ্চ শিক্ষা নিয়ে দেশে ফেরন ৮০ এর দশকে। জনকণ্ঠে দীর্ঘ সময় ফিচার এডিটরের দায়িত্ব ছাড়াও আজকের কাগজসহ নানান পত্রিকায় কাজ করেছেন তিনি। পরে বার্তা সম্পাদক হিসেবে চ্যানেল আইতে এবং বার্তা প্রধান হিসেবে রেডিও আমার-এ কাজ করেন আবীর হাসান।

সাংবাদিকতার পাশাপাশি কম্পিউটার এবং সফটওয়্যার নিয়ে সরল বাংলায় লেখালেখির জন্য পরিচিত আবীর হাসান একাধিক মৌলিক উপ্যনাস লিখেছেন, অনুবাদ করেছেন অনেক বই।

অনেকটাই নিভৃতচারী, অভিমানী এই সাংবাদিক শেষ জীবনে রোগাক্রান্ত হয়ে বাসায় এক প্রকার গৃহবন্দী জীবন যাপন করেন। আবীর হাসানের স্ত্রী গত বছর মারা গেছেন। একমাত্র কন্যা অমৃতা হাসান পেশায় ব্যাংকার। নানান রোগে আক্রান্ত আবীর হাসান গত ১৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বাদ জোহর তার গ্রীন রোডের বাসায় নামাজে জানাজার পর আবীর হাসানকে গাজীপুরে গ্রামের বাসায় দাফন করা হবে।

Previous Post

নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

Next Post

সন্দ্বীপে ১০ কিলোমিটার এলাকায় দৃষ্টিনন্দন ব্লক বেড়িবাঁধ

Next Post
সন্দ্বীপে দৃষ্টিনন্দন ব্লক বেড়িবাঁধের ছবি, ১০ কিলোমিটার এলাকা কভার করে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্দ্বীপে ১০ কিলোমিটার এলাকায় দৃষ্টিনন্দন ব্লক বেড়িবাঁধ

ঢাকার কমলাপুর স্টেশনে ট্রেনের যাত্রীরা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিডিউল বিপর্যয় নেই ট্রেনযাত্রায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT