চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২ হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ঘোষণা প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 06, জুলাই 2022
in - সেমি লিড, শিক্ষা
A A
প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় ২০২২ সালে ২ হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করার ঘোষণা দিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় উভয় বিভাগের আওতায় ২ হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করবে সেই ঘোষণা আমি দিচ্ছি। শিক্ষা মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিবে। শিক্ষা মন্ত্রণালয় যদি আজকেই এই ঘোষণাটা দিতে পারে, তাহলে দেশের মানুষের খুবই উপকার হবে।’

আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘চুয়েট শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক বিষয় বিবেচনা করে ২০২২ সালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় নতুন ২ হাজার ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ঘোষণা দিচ্ছি। এর মধ্যে রয়েছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৬৬৬টি, মাধ্যমিক বিদ্যালয় ১ হাজার ১২২টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৩৬টি, উচ্চ মাধ্যমিক কলেজ ১০৯টি, ডিগ্রি কলেজ ১৮টি।’

সরকার প্রধান বলেন, ‘একইভাবে কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাভুক্ত ৬৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করার ঘোষণা দিচ্ছি। এরমধ্যে রয়েছে এসএসসি ভোকেশনাল অথবা দাখিল ভোকেশনাল ৯৭টি, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ২শ’টি, ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার দুটি, দাখিল মাদ্রাসা ২৬৪টি, আলিম মাদ্রাসা ৮৫টি, ফাজিল মাদ্রাসা ৬টি, ও কামিল মাদ্রাসা ১১টি।’

অনুষ্ঠানে শিক্ষাকে সবসময় গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আসলে একটা জাতি যদি শিক্ষিত না হয় তাহলে সেই জাতি কখনো উন্নতি করতে পারে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে গেছেন শিক্ষায় অর্থ খরচ হচ্ছে বিনিয়োগ, তাই এটাকে আমরা খরচ হিসেবে দেখি না। যে কারণে আমরা সব সময় ব্যবস্থা নেই।

আজকে আমি আপনাদের একটা ভালো খবর দিতে চাচ্ছি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা স্বাধীনতার পর প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারিকরণ করেছিলেন। আওয়ামী লীগ সরকারে আসার পর আবারও আমরা আরও প্রায় ৩৬ হাজার স্কুল সরকারিকরণ করে দিয়েছি। তাছাড়া আমরা এমপিওভুক্ত করে দিচ্ছি। সব সরকারিকরণ না করেও সেখানকার শিক্ষক কর্মচারীরা যেন সরকারের কাছ থেকে বেতন পান, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি, সেটাই এমপিও ভুক্ত করা।

প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে আমরা ২৬ হাজার ৪৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করেছি। ২০১৯ সালে আমাদের সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাভুক্ত ১ হাজার ৬৫১টি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাভুক্ত ৯৮৮টি অর্থাৎ সর্বমোট ২ হাজার ৬৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান আমরা এমপিওভুক্ত করেছিলাম।

Tags: এমপিওপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

আজ থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু

Next Post

চুয়েটে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন

Next Post
চ্যানেল আই অনলাইন লোগো সহ আধুনিক ভবন ও শহর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়েটে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন

ঢাকার আকাশ থেকে শহর ও নদীর মনোরম দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের স্থাপত্য প্রকল্পের বিশ্বজয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT