চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিএসপি আফ্রিদির হাতে গণগ্রেপ্তারে প্রস্তুত পাকিস্তানের তরুণীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:35 অপরাহ্ন 06, জুলাই 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের তরুণীদের গ্রেপ্তার অভিযানে ডিএসপি আফ্রিদি,. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৮ ঘণ্টা পেরোয়নি শাহীন শাহ আফ্রিদিকে ডিএসপি হিসেবে নিয়োগ দিয়েছে কেপি পুলিশ বিভাগ। অপরাধীদের ধরতে এখনও মাঠে নামেননি পাকিস্তানি পেসার। এরমধ্যেই তার হাতে গ্রেপ্তার হতে উঠে-পড়ে লেগেছে এক দল! স্বেচ্ছায় গ্রেপ্তার হতে জানান দিচ্ছে সামাজিক যোগাযোগ মধ্যমে। এমন কাণ্ড ঘটাতে চাচ্ছে পাকিস্তানের তরুণীরা।

খাইবার পাখতুনখোয়া (কেপি) পুলিশ বিভাগ সম্মানসূচক ডেপুটি সুপারেন্টেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) হিসেবে নিয়োগ দিয়েছে জাতীয় দলের পেসারকে। আফ্রিদিকে শুভেচ্ছাদূত নিয়োগ দেয়ার পর একটি ছবি পোস্ট করে কেপি পুলিশ। যেখানে পুলিশ ইউনিফর্ম পরা অবস্থায় দেখা যায় দেশটির গতিতারকাকে। যা নিয়ে রীতিমত তুলকালাম কাণ্ড পাকিস্তানে!

এরপরই আফ্রিদির হাতে গ্রেপ্তার হতে চেয়ে একের পর এক তরুণী পোস্ট দিয়ে চলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবি এডিট করে আফ্রিদির হাতে গ্রেপ্তারও হচ্ছেন কেউ কেউ। এমনকি আফ্রিদির হাত থেকে রেহাই পাচ্ছেন না অধিনায়ক বাবর আজম ও হাসান আলীর মতো ক্রিকেটাররাও। তাদের গ্রেপ্তারের এডিট করা ছবিও পোস্ট হচ্ছে দেদার।

আনাবিয়া নামের এক তরুণী টুইটারে আফ্রিদির পুলিশের ইউনিফর্ম পরিহিত একটি ছবি পোস্ট কারে লিখেছেন, ‘এত কিউট একজন পুলিশম্যানকে দেখে তো লোকেরা স্বেচ্ছায় গ্রেপ্তার হতে চাইবে।’

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের জন্য অতিরিক্ত নিরাপত্তাকর্মী হিসেবেও আফ্রিদির বাছাই করে রেখেছেন আরেক তরুণী ইরহা।

বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যাচ মিস করায় প্রথম অপরাধী হিসেবে অনেকে আফ্রিদিকে দিয়ে গ্রেপ্তার করাচ্ছেন হাসান আলীকে। ছবি এডিট করে সেটি পোস্ট করছেন।

অন্যদিকে লাখ লাখ মেয়ের হৃদয় চুরির অপরাধে অধিনায়ক বাবর আজমকে গ্রেপ্তার করাচ্ছেন কেউ কেউ। ২২ বর্ষী দীর্ঘদেহী আফ্রিদিতে মুগ্ধ পাকিস্তানের তরণীরা। সেদিকে নজর দেয়ার সুযোগ অবশ্য কম আফ্রিদির। খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসার কথা আছে তার, জামাই হবেন আরেক মহাতারকা শহীদ আফ্রিদির, যার বড় মেয়ে অকসা আফ্রিদির সঙ্গে হবে বিবাহবন্ধন।

Tags: পাকিস্তানবাবর আজমলিড স্পোর্টসশাহিন আফ্রিদিহাসান আলী
Previous Post

বাংলাদেশের স্থাপত্য প্রকল্পের বিশ্বজয়

Next Post

নির্বাচনী ব্যবস্থাকে গণতান্ত্রিক ও আধুনিক করতে সরকার কাজ করছে: কাদের

Next Post
বাংলাদেশের একজন রাজনীতিবিদ বসে আছেন, পরিধান করেছেন চেকered গাউন ও গ্লাস।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী ব্যবস্থাকে গণতান্ত্রিক ও আধুনিক করতে সরকার কাজ করছে: কাদের

বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ ব্যাটিং করছেন, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবসরের একবছর পর র‍্যাঙ্কিংয়ে উন্নতি মাহমুদউল্লাহর!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT