চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজ এখনও শিখছেন…

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:27 অপরাহ্ন 06, জুলাই 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজ শেখার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজুর রহমানের আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক ২০১৫ সালে। পাকিস্তানের বিপক্ষে সেসময় তার স্লোয়ার-কাটার বিস্ময় ছড়ায়! মাস দুই পরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই নেন ৫ উইকেট। মিরপুরের সেই ম্যাজিকে তার নামই হয়ে যায় কাটার মাস্টার ফিজ।

পরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে পেতে থাকেন সুযোগ, মেলে ধরেন প্রতিভার সবটুকু। আইপিএলে প্রথমবার যেয়ে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে রাখেন অগ্রণী ভূমিকা। জাতীয় দলে তো ততদিনে থিতুই হয়ে গেছেন মোস্তাফিজ।

অবশ্য দিন যতো গড়িয়েছে, বোলিংয়ে চিরচেনা সেই রূপ হারিয়ে ফেলেছেন মোস্তাফিজ। একসময় বৈচিত্র্য ময় যেসব ডেলিভারির জন্য বিশ্বব্যাপী বোদ্ধা-বিশ্লেষকদের প্রশংসায় ভেসেছেন, ধার হারিয়েছে সেসব ম্যাজিক। অন্যদিকে তার সমসাময়িক ও কাছাকাছি সময়ে যারা আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন, তাদের অনেকেই বহুদূর এগিয়ে গেছেন। সেখানে নিজেকে হারিয়ে খুঁজছেন কাটার মাস্টার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচের আগে সাংবাদিকরা বিষয়টি নিয়ে মোস্তাফিজের কাছে প্রশ্ন রাখেন। আগের সেই রূপে তাকে পাওয়া যাচ্ছে না প্রশ্নের মুখে পড়েন, ফিজ অবশ্য সেটি মেনে নিতে নারাজ।

‘আপনারা না পেতে পারেন। আমার দিক থেকে মনে করি অস্ত্রোপচার করানোর পর হয়তো এক-দেড় বছর পারফরম্যান্স ভালো ছিল না। তবে শেখার শেষ নেই। প্রতিদিনই শেখা যায়। আমিও চেষ্টা করছি আরও উন্নতি করতে, যেন বিশ্বের অন্য ভালো বোলারদের মতো হওয়া যায়। ফিটনেসে উন্নতি আনা বলেন, কোচদের পরামর্শ নেয়া বলেন- শিখছি আমি এখন।’

অ্যাওয়ে কন্ডিশনে তেমন ভালো পারফর্ম করতে দেখা যাচ্ছে না মোস্তাফিজকে। সেটির উত্তরে জানালেন এশিয়ান উইকেটের সঙ্গে পার্থক্যের কথা।

‘এশিয়ান উইকেট একরকম। এশিয়ার বাইরের উইকেট আরেক রকম। বাইরের উইকেট খুবই ভালো থাকে। আমার মনে হয় এটা একটা কারণ হতে পারে। চেষ্টা করি সেরাটা দেয়ার সবসময়ের জন্য। এশিয়ার মধ্যে দেখবেন ১৫০ রান করতে, আর এশিয়ার বাইরে ২০০ রানও নিরাপদ নয়। আমার যেটা মনে হয়, এই কারণে ইকোনমি রেট বাড়তে পারে।’

ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে মোস্তাফিজ মোটামুটি ভালোই করছিলেন। উইন্ডিজে দ্বিতীয় টি-টুয়েন্টিতে ছিলেন খরুচে। সেটি নিয়ে ফিজের ব্যাখ্যা, ‘এখানকার উইকেটটা অনেক ভালো। সেখানে যদি অন্যকেউ থাকত, তাহলে দুইশর কাছাকাছি রান করত। আমরা একটু বাজে বলও করেছি। আমরা চেষ্টা করবো কীভাবে আরও ভালো করতে পারি।’

পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বোলারদের নিয়ে আলাদাভাবে মিটিং করেছেন। কাটার মাস্টার জানালেন, তারা যেভাবে বোলিং করেছেন তা কীভাবে আরও ভালো করা যায় সেটা নিয়ে কথা বলেছেন সাউথ আফ্রিকান কিংবদন্তি।

‘সাদা বলে মাত্র দুটি সেশন করেছি, বিশেষ করে টি–টুয়েন্টি নিয়ে। আর ওয়ানডের জন্য কাজ করেছি সাউথ আফ্রিকায়। খুব বেশিদিন এখনো ওনাকে পাইনি। তবে কোচের পরিকল্পনাগুলো খুব সুন্দর।’

Tags: ডোনাল্ডমোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

ঈদ যাত্রার দ্বিতীয় দিনে ট্রেনে ঢাকা ছেড়েছে ৬০ হাজার মানুষ

Next Post

ইমরান-টিনার কণ্ঠে প্রেমময় কথার গান

Next Post
প্রেমময় দম্পতি বনভূমিতে হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান-টিনার কণ্ঠে প্রেমময় কথার গান

বার্সার সঙ্গে ৩ বছরের চুক্তিতে রাজি লেভান্ডোভস্কি. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সার সঙ্গে ৩ বছরের চুক্তিতে রাজি লেভান্ডোভস্কি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT