চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কীভাবে টেস্ট খেলাতে হয় নতুন করে লিখব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 পূর্বাহ্ন 06, জুলাই 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটাররা জিতের পর একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এজবাস্টন সাক্ষী হল রেকর্ডের। বদলে যাওয়া এক ইংল্যান্ড টেস্ট দলকে দেখল গুটা বিশ্ব। যারা ম্যাককালাম-বেন স্টোকসের অধীনে নির্ভয়, লক্ষ্যে অবিচল, অপ্রতিরোধ্য এক দল। ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসে রেকর্ড ৩৭৮ রান তারা করে ৭ উইকেটে জয় তুলেছে। এভাবেও যে টেস্ট ক্রিকেট খেলা যায় সবশেষ চার ম্যাচে দেখিয়েছে দলটি। দারুণ জয়ের পর টেস্ট ক্রিকেটকে নতুন করে লেখার কথা জানিয়েছেন ইংলিশ অধিনায়ক।

টানা ১৭ ম্যাচ জয়ের মুখ না দেখা জো রুটের দলটি হঠাৎই বদলে যায় বেন স্টোকসের অধীনে এসে। যেই দলের মূল কাণ্ডারি জনি বেয়ারস্টো। মাঠে নেমেই রানের ফোয়ারা ছুটাচ্ছেন। লিখছেন মহাকাব্য। শিখাচ্ছেন টেস্টে এভাবেও ব্যাট চালানো যায়। তার ব্যাটে চেপেই সবশেষ চার ম্যাচেই চতুর্থ ইনিংসে ২৫০ বেশি রান তারা করে জিতেছে দলটি। ভারতের বিশাল সংগ্রহেও তাই ভয় পায় না বেয়ারস্টো। অকপটে বলতে পারে ভারত যতই টার্গেট দিক আমরা সেটা চেজ করব।

ইতিহাস গড়ে ম্যাচ জয়ের পর বদলে যাওয়া ইংল্যান্ড দলের গল্প শুনিয়েছেন দলপতি স্টোকস।

‘এই মুহূর্তে বাকি দলগুলো আমাদের নিয়ে ভাববে। তৃতীয় ইনিংসটি এখন চতুর্থ ইনিংসে পরিণত হয়েছে, কারণ তাদের মনোযোগ দিতে হবে আমরা কীভাবে খেলব এবং তারা এটা নিয়ে চিন্তিত। দল হিসাবে সেই অবস্থানে থাকা, ইনিংস শেষ করার আগেই বাকি দলগুলোর ভয় পাওয়া একটি অবিশ্বাস্য অর্জন। দলগুলো জানে না কিভাবে তৃতীয় ইনিংস খেলতে হয়, বিশেষ করে যখন তারা লিড পায়।’

রুটের অধীনে ১৭ ম্যাচে জয়হীন ইংল্যান্ড আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবার নীচে নেমে গিয়েছিল। সেই ইংল্যান্ড সবশেষ চার ম্যাচেই জয় তুলেছে রান তারা করে। ওঠে এসেছে টেবিলের সপ্তম স্থানে। স্টোকস জানিয়েছেন নতুন করে টেস্ট ক্রিকেট লিখতে চান তারা।

‘বিশেষ করে ইংল্যান্ডে টেস্ট ক্রিকেট কীভাবে খেলা হচ্ছে তা আমরা নতুন করে লেখার চেষ্টা করছি। গত চার-পাঁচ সপ্তাহ ধরে বিভিন্ন পরিকল্পনা করেছি, ভিন্ন পরিস্থিতিতেও আমরা এগিয়ে যেতে চাই। আমরা কীভাবে উইকেট নিতে যাচ্ছি? বোলিং আপনাকে অবশ্যই ১০ উইকেট নিতে হবে।’

ভারত ও সাউথ আফ্রিকার বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ শেষে প্রোটিয়াদের বিপক্ষে তিনটি টেস্ট ম্যাচ খেলবে বেন স্টোকসের দল। সেখানেও এই ধারা বজায় রেখে আগামী প্রজন্মের ক্রিকেটারদের নতুন টেস্ট ক্রিকেটের সাথে পরিচয় করিয়ে দিতে চান স্টোকস।

‘টেস্ট ক্রিকেটকে আমরা নতুন জীবন দিতে চাই, আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি এবং গত পাঁচ সপ্তাহে যেই সমর্থন পেয়েছি তা অবিশ্বাস্য। এটা আশ্চর্যজনক, এত অল্প সময়ের মধ্যে আমরা খেলাটিতে নতুন সমর্থকদের আগ্রহ সৃষ্টি করতে পেরেছি। পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করতে চাই আমরা। এই মুহূর্তে ফলাফলের চেয়ে বড়, আগামীর ইংল্যান্ড প্রতিনিধিদের নতুন এই টেস্ট ক্রিকেটের সাথে পরিচয় করিয়ে দেওয়া। যারা ভবিষ্যতে এই ড্রেসিংরুমে আসবে আমরা তাদের জন্য টেস্ট ক্রিকেটের আধুনিক এই ছাপ রেখে যেতে চাই।’

Tags: বেয়ারস্টোভারত-ইংল্যান্ড টেস্টরুটলিড স্পোর্টসস্টোকস
Previous Post

রাজধানীর পশুর হাটে আনুষ্ঠানিক কেনাবেচা শুরু

Next Post

আলিয়ার মা হওয়ার খবরে কেঁদেছেন করণ

Next Post
অভিনেত্রী ও তার প্রেমিকের সঙ্গে ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আলিয়ার মা হওয়ার খবরে কেঁদেছেন করণ

প্রধানমন্ত্রী-ব্যাংকিং খাত-সংকট-বৈঠক

পরিস্থিতি বিবেচনায় লোডশেডিং দিতেই হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT