চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সরের চৌকাঠ পার হলো সুমনের ‘হাওয়া’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:57 অপরাহ্ন 04, জুলাই 2022
in বিনোদন
A A
বাংলাদেশি সিনেমার দৃশ্য, অভিনেতা ও অভিনেত্রীর সংঘর্ষের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেল চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ অভিনীত এবং মেজবাউর রহমান সুমনের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘হাওয়া’।

নানা কারণে নির্মাণের শুরু থেকে চলচ্চিত্র প্রেমীদের নজর ‘হাওয়া’র দিকে। গত মাসে ‘হাওয়া’র ট্রেলার প্রকাশিত হয়। সম্পর্ক, প্রতিশোধ ও একদল পানিতে বসবাসকারী মানুষের গল্প নিয়ে তৈরি ‘হাওয়া’র ট্রেলার ব্যাপক প্রশংসা পায়। তারপর থেকে চলচ্চিত্র প্রেমীরা মুখিয়ে আছেন এ ছবিটি দেখার জন্য।

জানা যায়, গভীর সমুদ্রের একটি ট্রলারের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন নিয়ে ঘটনা নিয়ে ‘হাওয়া’ তৈরি হয়েছে। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেন সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান প্রমুখ।

নির্মাতা মেজবাউর রহমান সুমনের কাহিনি, সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান ও সুমন নিজে। ছবিটির চিত্রগ্রাহক ‘মনপুরা’ খ্যাত কামরুল হাসান খসরু, সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। আর ছবিটি প্রযোজনা করেছে সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লি.।

হাওয়া প্রসঙ্গে অভিনেতা চঞ্চল চৌধুরী আগেই জানিয়েছেন, এই ছবির মাধ্যমে বাংলাদেশের সিনেমায় চমক দেখাতে চান। তিনি বলেছিলেন, ‘হাওয়া’ বাংলাদেশের সিনেমাকে বিশ্ব মানচিত্রে আর এক ধাপ এগিয়ে  নিয়ে যাবে।

২০১৯ সালে সেন্ট মার্টিনে শুটিং হয়েছিল হাওয়া’র। অভিনেত্রী নাজিফা তুষি বলেন, সমুদ্রের মধ্যে ৪৫ দিন অসাধ্য সাধন করার মতো কষ্ট করতে হয়েছে। অনেকটা মিলিটারি ট্রেনিংয়ের মধ্যে ছিলাম। এতো কষ্ট করেছি, আমরা মরেও যেতে পারতাম। যুদ্ধের মতো লাগছিল। সেখানে যে কোনো সময় মরে যাওয়ার চান্স থাকে, আমাদের অবস্থাও তেমন ছিল।

তিনি বলেন, যখন কোনো গল্প বা স্ক্রিপ্ট আসে যে কোনো আর্টিস্ট বুঝতে পারে কাজটা কেমন হতে পারে। পরিচালক ও তার টিমটা গুরুত্বপূর্ণ। সবকিছু যখন খাপ খায় তখন বোঝা যায় যে কাজটি কোয়ালিটি সম্পন্ন হবে। ‘হাওয়া’ এদিক থেকে একেবারে উপযুক্ত। আমি সবসময় বিশ্বাস করি, একটা ভালো টিম সবসময় একটা ভালো প্রোডাকশন তৈরি ও পরিবেশন করে থাকে।

নির্মাতা জানিয়েছেন, শিগগির সিনেমাটির মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

Tags: ইমন চৌধুরীকামরুল হাসান খসরুচঞ্চল চৌধুরীনাজিফা তুষিনাসির উদ্দিন খানমেজবাউর রহমান সুমনলিড বিনোদনসুমন আনোয়ারসোহেল মণ্ডলহাওয়া
Previous Post

যুক্তরাষ্ট্র নারী দলের কোচ হলেন চন্দরপল

Next Post

খেলার পুতুল ফেলে চলে গেলেন কিংবদন্তী পরিচালক তরুণ মজুমদার

Next Post
তরুণ মজুমদার আইসিইউতে ভর্তি, ছবি তোলার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলার পুতুল ফেলে চলে গেলেন কিংবদন্তী পরিচালক তরুণ মজুমদার

কার্টন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অত্যাধুনিক রোবট দিয়ে মেঘনা গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT