চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে কিনা, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:26 অপরাহ্ন 03, জুলাই 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের জন্য অনুমোদন দেওয়া হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ঈদুল আজহায় পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ঈদের আগে এটা হওয়া ডিফিকাল্ট।

রোববার ৩ জুলাই মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন।

মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি এবং মন্ত্রিসভার সদস্যরা মন্ত্রিপরিষদ কক্ষ থেকে সভায় যুক্ত হন।

ঈদে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার বিষয়ে কী সিদ্ধান্ত- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেতুতে স্পিডগান ও সিসিটিভি স্থাপনের পরেই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জনগণসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল এই পদ্মা সেতু। দেশে সুশাসনের ফলেই পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প সফলভাবে বাস্তবায়ন হয়েছে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, পদ্মা সেতু হওয়ায় এখন সব ধরনের কাঁচামাল ঢাকা শহরে প্রবেশের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে ঢাকা শহরে যাতে সব কাঁচামাল প্রবেশ করতে না পারে এবং কাঁচাবাজারগুলো যাতে ঢাকার বিভিন্ন প্রান্তে তৈরি করা হয়, সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রোববার ২৬ জুন ভোর থেকে যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। পরে সেতুতে বেপরোয়াভাবে অধিক মোটরসাইকেল চলাচল শুরু করে, ঘটে দুর্ঘটনাও। মোটরসাইকেলের বেপরোয়া গতি থাকায় দুই তরুণ ওইদিনই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এরপর সেতুর পরিবেশ নিয়ন্ত্রণে আনতে মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা করা হয়, যা এখনো চলমান রয়েছে।

Tags: পদ্মা সেতুতে মোটরসাইকেলমন্ত্রিপরিষদ সচিব
Previous Post

বক্স অফিসে ‘যুগ যুগ জিও’র বাজিমাত

Next Post

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম বাড়ল ১২ টাকা

Next Post
বাজারে বিভিন্ন রঙের এলপিজি সিলিন্ডার সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম বাড়ল ১২ টাকা

ক্রিকেটার ব্যর্থতার মুখে, মাঠে হতাশা প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগে অস্ট্রেলিয়া, তারপর ফ্র্যাঞ্চাইজি লিগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT