চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদযাত্রা: যাত্রীরা যেন নরক যন্ত্রণা ভোগ না করে!

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:36 অপরাহ্ন 03, জুলাই 2022
in সম্পাদকীয়
A A
ঢাকায় ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ লাইনে হাজারো যাত্রী।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আজহা উপলক্ষে আগাম টিকিট বিক্রি হয়ে গেছে আরও আগেই। এখনও চলছে টিকিট বিক্রি। বাস-ট্রেনের টিকিট যেন এখন সোনার হরিণ। টিকিট পেতে রাজধানীতে রাত থেকে দীর্ঘ লাইনে অপেক্ষা করে হাজার হাজার যাত্রী অপেক্ষা করছে বলেও জানা গেছে।প্রতি বছর ঢাকা থেকে ঈদ যাত্রা মানে অপরিসীম দুর্ভোগ আর সীমাহীন কষ্ট পারি দেয়া। মানুষের ভোগান্তি যেন নরক যাত্রার মত সীমাহীন দুর্দশাগ্রস্ত।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি হচ্ছে। রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ জুলাইয়ের টিকিট ৩ জুলাই, ৮ তারিখের টিকিট ৪ জুলাই এবং ৯ তারিখের টিকিট মিলবে ৫ জুলাইয়ে।

কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানিয়েছেন, স্টেশনে কাউন্টার থেকে এবং অনলাইনে দুভাবেই টিকিট বিক্রি করা হচ্ছে।

ট্রেনের টিকিট বিক্রির ভোগান্তির সেই পুরনো চিত্র দেখা গেছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। টিকিট নামের সোনার হরিণ পেতে অপেক্ষা ১২ থেকে ১৪ ঘণ্টার। অনেকে লাইনে দাঁড়িয়ে চেষ্টা করেছেন অনলাইনে। সেখানেও অভিযোগ বিস্তর। টিকিট প্রায় শেষ হলেও কোন কোন কাউন্টারে দুই একটি টিকিট পাওয়া গেলেও সেটি পেছনের সিটে। নানা অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ করেছেন যাত্রীরা।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে আরও জানা যায়, ঈদের আগের যানজট ও নানা বিড়ম্বনা এড়াতে অনেকেই আগেভাগেই বাড়ি যাচ্ছেন। স্বপ্নের পদ্মা সেতু দিয়ে বাস চলাচল করায় একদিকে যেমন সময় সাশ্রয় হচ্ছে তেমনি স্বস্তিদায়ক হচ্ছে ভ্রমণ। ঈদের আগের সময়টাতে মহাসড়ক যানজটমুক্ত রাখতে প্রশাসন কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশা যাত্রীদের।

ঈদযাত্রায় অন্যান্য বছর ভোগান্তি নিত্যসঙ্গী হলেও এবার নির্বিঘ্ন হবে বলে আমরাও আশা করি। এজন্য এখন থেকেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। সেই পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Tags: আগাম টিকিটঈদযাত্রাযাত্রী ভোগান্তিসম্পাদকীয়
Previous Post

প্রেম থেকে মুহূর্ত, মুহূর্তগুলো জমে সৃষ্টি হয় ভালোবাসা: আরিয়ান

Next Post

‘ভুল করে ভারতের কোচ হয়েছি’

Next Post
ভারতীয় ক্রিকেট অধিনায়ক মাঠে মনোযোগী, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভুল করে ভারতের কোচ হয়েছি’

সেনা কল্যাণ সংস্থার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে সেনাপ্রধান ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনা কল্যাণ সংস্থার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে সেনাপ্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT