চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুকুল বোসের মৃত্যুতে ছাত্র সংগ্রাম পরিষদের শোক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:04 অপরাহ্ন 02, জুলাই 2022
in বাংলাদেশ
A A
প্রয়াত মুকুল বোসের ছবি, ছাত্র সংগ্রাম পরিষদের শোক. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোসের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ছাত্র সংগ্রাম পরিষদ।

শনিবার রাতে ৯০’এর সর্ব দলীয় ছাত্র ঐক্যের নেতা শফী আহমেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোসের গভীর শোক জানাচ্ছে ছাত্র সংগ্রাম পরিষদ। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছে সংগঠনটি।

ছাত্র সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাকালীন নেতা আখতারুজ্জামান, মুনির উদ্দিন আহমদ, আবুল হাসিব খান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ফজলে হোসেন বাদশা, আনোয়ারুল হক, আতাউর রহমান ঢালী, এম.এ. জলিল, নুরুল কবীর, আব্দুল্লাহ আল মামুন, আসাদুল্লাহ তারেকসহ অন্যান্যরা গভীর শোক শ্রদ্ধা জানায় ও তার আত্মার শান্তি কামনা করে শোক বইয়ে সই করেন।

শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুকুল বোস।মৃত্যুকালে তার বয়স ছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মুুকুল বোসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানান।

তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন। তাকে ১ জুন রাজধানীর স্কয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছিল। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিলের প্রথমে মুকুল বোসকে কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়। কিছুদিন পরে তাকে উপদেষ্টা মন্ডলীর সদস্য করা হয়।

মুকুল বোস আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা হিসেবে তৃণমূল স্তরের নেতাকর্মীদের শ্রদ্ধার পাত্র ছিলেন। এর আগে তিনি দলটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যা-পরবর্তী সময়ে আওয়ামী লীগকে সংগঠিত করে আন্দোলন সংগ্রামে প্রথমসারির একজন সংগঠক হিসেবে মুকুল বোসের অবদান সবসময় স্বীকার্য। মুকুল বোস ছাত্রজীবনে ছাত্রলীগের প্রথমসারির একজন সংগঠক ছিলেন।

Tags: মুকুল বোস
Previous Post

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

Next Post

জনগণের সহ্য করার ক্ষমতা সীমাহীন নয়

Next Post
শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের সাথে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণের সহ্য করার ক্ষমতা সীমাহীন নয়

বাংলাদেশ আওয়ামী লীগ উদীচী’র সমাবেশের ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষক লাঞ্ছনার বিরুদ্ধে দেশব্যাপী উদীচী’র সমাবেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT