চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন রিয়া?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:46 অপরাহ্ন 02, জুলাই 2022
in বিনোদন
A A
রিয়া সিনেমায় চুক্তিবদ্ধ, হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুকে ঘিরে বিগত দুবছর থেকে নানা বিতর্ক ও আইনি জটিলতায় জর্জরিত বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বলিউডে বেশ কিছু সিনেমা করলেও বর্তমানে হাতে তেমন কাজ নেই তার।

তবে এবার শোনা যাচ্ছে বলিউডে নয় বরং টলিউডের সিনেমাতে নাম লেখাতে যাচ্ছেন রিয়া। সম্প্রতি অভিনেত্রীর জন্মদিনে তাকে নিয়ে কাজ করার পরিকল্পনার কথা প্রকাশ্যে আনলেন বাঙালি প্রযোজক রানা সরকার।

জন্মদিনে বঙ্গতনয়াকে শুভেচ্ছা জানিয়ে তিনি আর্জি করেছেন, ‘কলকাতায় আসুন। আমাদের সঙ্গে কাজ করুন।’ তাতেই যেন ইঙ্গিত মিললো অভিনেত্রীর টলিউডের সিনেমাতে চুক্তিবদ্ধ হওয়ার।

এবিষয়ে হিন্দুস্তান টাইমস বাংলাকে রানা জানান, ‘আমার পরবর্তী ছবিতে রিয়াকে নিয়ে কাজ করতে চাইছি। ওর সঙ্গে যোগাযোগ করেছি। তবে এখনও সরাসরি কোন কথা হয়নি। উনি এই বিষয়ে ভাবনা চিন্তা করবেন বলে জানানো হয়েছে। তার সিদ্ধান্ত জানা গেলেই কাজ আগানো হবে।’

বিগত দু’বছরে রিয়াকে ঘিরে উঠেছে নানা বিতর্ক। এমনকি আইনি জটিলতায়ও জর্জরিত এই অভিনেত্রী, সেক্ষেত্রে রানা বললেন, ‘আমি এই বিষয়গুলো নিয়ে ভাবছি না। একজন শিল্পী বিতর্কে জড়িয়ে পড়লে তার শিল্পীসত্তা নষ্ট হয়ে যায় না। রিয়ার সঙ্গে অন্যায় হয়েছে। আমি মনে করি ওর কোন দোষ ছিল না।’

কোন ধরনের ছবিতে দেখা যাবে রিয়াকে? অভিনেত্রীর বিপরীতে কে থাকছেন? এসবের উত্তরে রানা জানান, ‘সেগুলো সময়ের সঙ্গে জানা যাবে। হয়তো তার বিপরীতে কেউ নাও থাকতে পারে। অন্য ধরনের চিত্রনাট্য ভাবা হতে পারে তার জন্য। তবে এটুকু বলতে পারি, রিয়ার কাজ আমি দেখেছি। উনি ভালো অভিনয় করেন। বাংলাটাও বলতে পারেন। তাই ওকে নিয়ে কাজ করতে ভালোই লাগবে।’

Tags: অভিনেত্রীটলিউডবলিউডবলিউড অভিনেত্রীরিয়া চক্রবর্তীসিনেমা
Previous Post

বন্যার্তদের জন্য মঞ্চ মাতালেন দেশসেরা শিল্পীরা

Next Post

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

Next Post
জয়পুরহাটের কালাই থানার প্রবেশদ্বার, পুলিশি কার্যক্রমের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

প্রয়াত মুকুল বোসের ছবি, ছাত্র সংগ্রাম পরিষদের শোক. Channel i News - চ্যানেল আই নিউজ

মুকুল বোসের মৃত্যুতে ছাত্র সংগ্রাম পরিষদের শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT