চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমেরিকার পর সিয়াম-পূজার ‘শান’ এবার অস্ট্রেলিয়ায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:47 অপরাহ্ন 02, জুলাই 2022
in বিনোদন
A A
প্রেমিক ও প্রেমিকা কাছাকাছি থাকছেন, চোখে চোখ মিলিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পায় সিয়াম আহমেদ ও পূজা চেরী অভিনীত ছবি ‘শান’। একই দিনে মালয়েশিয়াতেও মুক্তি পায় ছবিটি। ঈদের পর ফ্রান্সে প্রদর্শিত হওয়ার পর গত ২৪ তারিখে যুক্তরাষ্ট্রের ৮০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘শান’। এবার জানা গেলো রবিবার (৩ জুলাই) ছবিটি মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়াতে।

সেখানে ছবিটি ডিস্টিবিউশন করছে বঙ্গজ ফিল্মস। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা তানিম মান্নান এ তথ্য নিশ্চিত করেন।

তানিম বলেন, ‘বাংলাদেশে মুক্তির পর বেশ সাড়া জাগায় শান। তারই ধারবাহিকতায় দেশের বাইরেও পর্যায়ক্রমে মুক্তি পাচ্ছে। দেশের বাইরেও ছবিটি দর্শকদের কাছে প্রশংসিত হচ্ছে। তাই ছবিটি আমরা অস্ট্রেলিয়ায় মুক্তি দিচ্ছি। রবিবার থেকে সিডিনিতে মুক্তির মাধ্যমে এখানে প্রদর্শন শুরু হচ্ছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের নিকটস্থ সিনেমাহলে এসে সিনেমাটি উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পর্যায়ক্রমে অন্য স্টেটগুলোতেও চলবে।’

এম রাহিম পরিচালিত ছবিটির প্রধান চরিত্রে রয়েছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। ছবিটিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাসসহ অনেকেই।

সত্য ঘটনা অবলম্বনে ছবিটির গল্প সাজিয়েছেন বাংলাদেশের চৌকষ পুলিশ অফিসার এসপি আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।

ছবিটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল। যিনি কলকাতার ‘প্যানথার’ এবং বলিউডের হেইট স্টোরি ২-৩-৪, ডিয়ার জিন্দেগি, এম এস ধোনি, হামারি আধুরি কাহানি, আশিকি ২, অগ্নিপথ, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাইসহ অসংখ্য সিনেমায় স্টান্ট ও অ্যাকশন দৃশ্য করেছেন।

Tags: অগ্নিপথঅভিনয়অরুনা বিশ্বাসচম্পাডনতাসকিন রহমাননাদের চৌধুরীপূজা চেরীমিশা সওদাগরলিড বিনোদনশানসিনেমাসিয়াম আহমেদসৈয়দ হাসান ইমাম
Previous Post

খুলনাসহ দক্ষিণাঞ্চলের জলাশয় সংস্কার চলছে

Next Post

এমআইএসটি’তে চালু হলো নাবিহা রাঈদা স্কলারশিপ

Next Post
নাবিহা রাঈদা স্কলারশিপের স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এমআইএসটি'তে চালু হলো নাবিহা রাঈদা স্কলারশিপ

অ্যাভাটার টু-তে কেট উইন্সলেটের ছবি, সুন্দর ও রঙিন পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'অ্যাভাটার টু'-তে কেট উইন্সলেট দেখতে যেমন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT