চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেট-সুনামগঞ্জে বন্যার পানি কমছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:13 পূর্বাহ্ন 02, জুলাই 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সিলেটে বন্যার্তদের উদ্ধার কাজে সেনাবাহিনী মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় তুলনামূলকভাবে বৃষ্টিপাত কম হওয়ায় সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি কমতে শুরু করেছে।

সিলেটে পানি উন্নয়ন বোর্ডের পানি বিজ্ঞান উপ বিভাগ (বাপাউবো) কার্যালয় জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জে সুরমা ও কুশিয়ারা নদীর ৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বন্যার পানি হ্রাস পেয়ে বিপৎসীমার সমপর্যায়ে নেমে এসেছে।

সন্ধ্যা ৬টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ১২.৭৫ মিটারে নেমে এসেছে, আগেরদিন সেটা ছিল ১৩.৫১ মিটারে, সেখানে বিপৎসীমা হচ্ছে ১২.৭৫ মিটার। একই সময়ে সুরমা নদী সিলেট পয়েন্টে প্রবাহিত হচ্ছে ১০.৮০ মিটার উচ্চতায়, আগেরদিন ওই পয়েন্টে পানি প্রবাহের উচ্চতা ছিল ১০.৭৬ মিটার। সেখানে পানির বিপৎসীমা হচ্ছে ১০.৮০ মিটার।

সুরমা নদী ছাতক পয়েন্টে পানির লেভেল হচ্ছে ৮.১১ মিটার, আগেরদিন সেখানে ছিল ৯.১০ মিটার, ওখানে পানির বিপৎসীমা হচ্ছে ৮.১১ মিটার। সুরমা নদী সুনামগঞ্জ সদর পয়েন্টে পানির বর্তমান লেভেল হচ্ছে ৭.৮০ মিটার, আগেরদিন সেখানে পানি প্রবাহিত হচ্ছিল ৭.৭৫ মিটার উচ্চতায়, ওখানে পানির বিপৎসীমা হচ্ছে ৭.৮০ মিটার।

কুশিয়ারা নদী সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ অমলশিদ পয়েন্টে পানি প্রবাহের উচ্চতা হচ্ছে ১৫.৪০ মিটার, আগেরদিন সেখানে পানি প্রবাহিত হচ্ছিল ১৬.৩৯ মিটার উচ্চতায়, সেখানে পানির বিপৎসীমা হচ্ছে ১৫.৪০ মিটার।

সবমিলিয়ে পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তারা জানান, আগামী কিছুদিন বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় ধীরে ধীরে লোকালয় ও রাস্তাঘাট থেকে পানি কমতে শুরু করেছে।

অন্যদিকে, বন্যা পরিস্থিতির মধ্যে গত দুই ধরে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা কবলিত এলাকায় আতঙ্ক দেখা দিয়েছিল। পানি কমতে শুরু করায় জনমনে আবার স্বস্তি ফিরে এসেছে। তবে বন্যার পানি ধীর গতিতে কমতে থাকলে মানুষের দুর্ভোগ বাড়ছে। টানা দুই সপ্তাহ পানিবন্দী থাকায় খাদ্য সংকট, পানি, স্যানিটেশন, চিকিৎসাসহ মানবিক বিপর্যয় নেমে এসেছে বন্যার্ত এলাকায়। ডায়রিয়া, চর্ম রোগসহ বিভিন্ন পানিবাহিত রোগ দেখা দিয়েছে। প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনী ও বেসরকারি ত্রাণ তৎপরতার পাশাপাশি স্বাস্থ্যসেবা অব্যাহত রয়েছে।

Tags: পাহাড়ি ঢলবন্যাসিলেটে বন্যাসুনামগঞ্জে বন্যা
Previous Post

পঞ্চায়েতের দ্বন্দ্বের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

Next Post

ইউক্রেনের ওডেসাতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১

Next Post
উডেসার ভবনে ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের ওডেসাতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১

বাংলাদেশ ক্রিকেটার রিয়াদ সাক্ষাৎকারে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মানসিকভাবে বেশি ফোকাস থাকা দলই ম্যাচে এগিয়ে যাবে: রিয়াদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT