চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপ্রাপ্তবয়স্ক কন্যাকে বিয়ে দিতে অসুস্থ পিতার রিটে হাইকোর্টের রুল

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
10:26 অপরাহ্ন 29, জুন 2022
in - সেমি লিড, আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদরোগে আক্রান্ত পিতা তার শেষ ইচ্ছা প্রকাশ করে অপ্রাপ্তবয়স্ক কন্যার বিয়ের অনুমতি দিতে রিট করার প্রেক্ষাপটে ‘আইন অনুযায়ী সর্বোত্তম স্বার্থে’ ওই কন্যার বিয়ের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ তার রুলে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ১৯ ধারা এবং বাল্যবিবাহ নিরোধ নীতিমালা-২০১৮ এর ১৭ বিধি  অনুযায়ী অপ্রাপ্তবয়স্কদের সর্বোত্তম স্বার্থে বিয়ের জন্য উপযুক্ত কোর্ট নির্ধারণ করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন। আগামী তিন সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এবিষয়ে হাইকোর্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় চ্যানেল আই অনলাইনকে বলেন, গত ২০ মার্চ ১৬ বছরের ওই কন্যার সঙ্গে ২৫ বছরের এক পাত্রের বিয়ের ব্যবস্থা করতে তাদের অভিভাবকরা ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। সে আবেদনে বলা হয়, কন্যার বয়স আনুমানিক ১৬ বছর এবং ছেলের বয়স ২৫ বছর। আমরা তাদের পিতা ও আইনত অভিভাবক। আমরা উভয় পরিবারের মধ্যে ভ্রাতৃপ্রতিম বন্ধুত্ব দীর্ঘদিন ধরে চলে আসছে।’

আবেদনে কন্যার বাবা বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। কোন দিন দুনিয়া ছেড়ে চলে যাই, তা একমাত্র আল্লাহপাক ভালো জানেন। পিতা হিসাবে সৎপাত্রে কন্যা দান করা আমার সর্বোত্তম শেষ ইচ্ছা বাস্তবায়নের জন্য আমার বন্ধুবর সুযোগ্য ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ের বিষয়টি উভয় পরিবারের পূর্ণ সম্মতিতে চূড়ান্ত হয়েছে। সামাজিক-পারিপার্শ্বিক ও আমার অসুস্থতার কথা বিবেচনা করে যত তাড়াতাড়ি সম্ভব উক্ত বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা প্রয়োজন। আমাদের উভয় পরিবারের উক্ত ছেলে-মেয়ের সর্বোত্তম স্বার্থে, উভয় পরিবারের অভিভাবকের পূর্ণ সম্মতিতে সামাজিক ও ধর্মীয় মর্যাদায় উক্ত বিবাহ অনুষ্ঠানের জন্য আপনাদের আইনত অনুমতি একান্ত প্রয়োজন। অন্যথায় তা এই পরিবারের অপূরণীয় ক্ষতি ও ক্ষতির কারণ হবে।’

ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে এই আবেদন করে অনুমতি না পেয়ে এটি সংযুক্ত করে কন্যার বাবাসহ দুই পরিবারের চারজন হাইকোর্টে রিট করেন। সে রিটের শুনানি নিয়ে আজ রুল জারি করলেন হাইকোর্ট। এই রুল শুনানি শেষে এবিষয়ে চুড়ান্ত একটি সিদ্ধান্ত আসবে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

Tags: কন্যাপিতাবিয়ে
Previous Post

সাভারে শিক্ষক পিটিয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

Next Post

হজযাত্রীদের জন্য বিশেষ সেবা চালু রেখেছে ‘নগদ ইসলামিক’

Next Post
হজযাত্রীদের জন্য বিশেষ সেবা চালু রেখেছে ‘নগদ ইসলামিক’. Channel i News - চ্যানেল আই নিউজ

হজযাত্রীদের জন্য বিশেষ সেবা চালু রেখেছে ‘নগদ ইসলামিক’

প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য দিচ্ছেন, পাশে উপস্থিত আছেন সদস্যরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ষড়যন্ত্রের কারণে পদ্মা সেতুর নির্মাণকাজ দুই বছর পিছিয়েছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT